• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এআই যুক্ত করার ঘোষণা হুয়াওয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৭ ২০২৪, ২০:৩৭ অপরাহ্ণ
অ- অ+
নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এআই যুক্ত করার ঘোষণা হুয়াওয়ের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সাংহাই, চীন: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই ২০২৪-এ আয়োজিত ‘ফাইভজি এডভান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ গোল টেবিল বৈঠকে হুয়াওয়ে ওয়্যারলেস সল্যুশনের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার এরিক ঝাও বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি নেটওয়ার্কে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের পরিকল্পনা তুলে ধরেন। প্রথম পর্যায়ে আগামী ছয় মাসের মধ্যে হাংঝো, গুয়াংঝো, ব্যাংকক, জিনান ও শেনজেনে এক হাজার সাইট ইঞ্জিনিয়ার ও দশ হাজার সাইটকে এর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিন বছরের নিরন্তর প্রচেষ্টার পর টেলিকম খাতে ফাইভজি-এ (এডভান্স) পরিকল্পনার পর্যায় থেকে বাস্তবে রূপ পেয়েছে। ২০২৪ সালকে বাণিজ্যিকভাবে ফাইভজি-এ-এর প্রথম বছর হিসেবে গণ্য করা হচ্ছে। এখন পর্যন্ত নেটওয়ার্ক, ব্যবসায় ও ডিভাইস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফাইভজি-এ উল্লেখযোগ্য সক্ষমতা প্রদর্শন করেছে। বর্তমানে মোবাইল নেটওয়ার্ক জটিল কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্কের নানা বৈশিষ্ট্য ও বিভিন্ন অভিজ্ঞতা-নির্ভর কার্যক্রমের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিষয়গুলো বিবেচনা করে হুয়াওয়ে নেটওয়ার্কে এআই ব্যবহারের প্রস্তাব করেছে। অর্থাৎ, রেডিও এক্সেস নেটওয়ার্ক (আরএএন) ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করে নেটওয়ার্কের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ, অভিজ্ঞতা ও সেবায় নতুন মাত্রা যোগ করা হবে।

আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট বিভিন্ন প্রক্রিয়াকে সহজ করে দক্ষতা বাড়াতে সাহায্য করে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল হুয়াওয়ের চালু করা ফিল্ড মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার কোপাইলট। এ ধরনের প্রথম প্রযুক্তি হিসেবে চালু হওয়া কোপাইলটটিতে রয়েছে এআই-ভিত্তিক অ্যাসিস্টেন্ট, যা বিশেষায়িত তথ্যের ‍উপর ভিত্তি করে স্বাধীনভাবে সল্যুশন পলিসি তৈরির মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে। একটি ফিল্ড কেসে এটি দশ গুণ বেশি দক্ষতার সঙ্গে অপটিক্যাল পাথ ফল্ট পরিচালনায় সাহায্য করছে।

আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট নেটওয়ার্ককে স্বাধীন ও কার্যকরভাবে অভিজ্ঞতা দিতে ও শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। এ অপ্টিমাইজেশান প্রক্রিয়াটি মাল্টি-ডাইমেনশনাল হাই-প্রিসিশন সেন্সিং এবং অপটিমাল এক্সপেরিয়েন্স ও ইনার্জি-সেভিং পলিসির উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ২২৩টি সেলে আবৃত একটি এলাকায় আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট কয়েক হাজার ঘন্টা ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে শক্তির ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে রেখে কার্যকারিতা সর্বোচ্চ করা সম্ভব হয়েছে। এ ধরনের স্বয়ংক্রিয় নেটওয়ার্কের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ বাস্তবায়নে হুয়াওয়ে এ প্রথম অপারেটরদের সাথে কাজ করেছে।

নেটওয়ার্ক রিসোর্সের রিয়েল-টাইম ইভ্যালুয়েশনের মাধ্যমে অভিজ্ঞতা-নির্ভর পরিষেবা বিষয়ক কার্যক্রমগুলোকে সহায়তা করে আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট। এটি প্রয়োজন অনুযায়ী অপারেটরদের নয়া পরিষেবা সরবরাহ করতে ও নির্ধারিত পরিষেবার (ডিটারমিনিস্ট সার্ভিস) অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করে। এক্ষেত্রে ফাইভজি-এ লাইভস্ট্রিমিং অ্যাসিউরেন্স প্যাকেজটি দারুণ সহায়ক। পৃথিবীতে প্রথম এ ধরনের লাইভ স্ট্রিমিং প্যাকেজ হিসেবে এটি ফলচাষীদের কাঙ্ক্ষিত আপলিংক স্পিড দিয়েছে, যার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তারা গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে পেরেছে।

ঝাও বলেন, ‘এআই-কে নেটওয়ার্কে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের দিক থেকে আমরা একটি সল্যুশন প্রোভাইডার থেকে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের সহ-নির্মাতাতে (কো-বিল্ডার) পরিণত হব। আমরা বিশ্বাস করি যে, আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট ও নেটওয়ার্কগুলোর যৌথ প্রবৃদ্ধি আরো বিস্তৃত পরিসরে ব্যবসায়িক মূল্য তৈরি করবে, আরো দ্রুত নেটওয়ার্কগুলোকে রূপান্তরিত করবে ও আমাদের শিল্পকে বুদ্ধিমত্তার একটি নয়া যুগে নিয়ে যাবে।’

আন্তর্জাতিক অপারেটর, এ খাতের পেশাজীবী ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে ২৬-২৮ জুন পর্যন্ত চীনের সাংহাইতে এমডব্লিউসি সাংহাই ২০২৪ আয়োজন করছে।

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.