• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

চবির ঝরণা যেন মৃত্যুর জাল, আট বছরে ডুবে মরল পাঁচ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১৭ ২০২৪, ১৯:০৩ অপরাহ্ণ
অ- অ+
চবির ঝরণা যেন মৃত্যুর জাল, আট বছরে ডুবে মরল পাঁচ শিক্ষার্থী

জুনায়েদ হোসেন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ভবনের শেষ সীমানা ধরে কিছু দূর হেঁটে গেলে চোখে পড়বে নয়নাভিরাম পাহাড়ি এক ঝরণা। এ ঝরণার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও পানিতে গোসল করতে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা। তবে, পানিতে নেমে গেল আট বছরে প্রাণহানী ঘটেছে পাঁচ শিক্ষার্থীর। এদের মধ্যে দুইজন চবির শিক্ষার্থী ও বাকি তিনজন কলেজ ও স্কুলের শিক্ষার্থী। সর্বশেষ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে শহর থেকে ঝরণা দেখতে এসে পানিতে নেমে মারা গেছেন জুনায়েদ নামের সপ্তম শ্রেণির ছাত্র।

দুপুর পৌঁনে একটার দিকে ঝরণা দেখতে আসেন সিটির হাজী মোহাম্মদ মহসীন সরকারি স্কুলের বেশ কয়েকজন ছাত্র। এ সময় তারা পানিতে গোসল করতে নামলে জুনায়েদ পানিতে তলিয়ে যান। পরবর্তী সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে মৃত উদ্ধার করে।

এর পূর্বে, ২০২২ সালের অক্টোবরে শহর থেকে ঝরণা দেখতে এসে গোসল করতে পানিতে নেমে মারা গেছেন জিসান নামের এসএসসি পরীক্ষার্থী। ২০২০ সালের ১৩ জুলাই পা পিছলে এ ঝরণায় পড়ে নিখোঁজ হয় সাইফুল ইসলাম মুন্না নামের কলেজ ছাত্র। পরবর্তী দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকেও মৃত উদ্ধার করে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল। ২০১৫ সালের ১১ অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে একই ঝরণায় পড়ে মারা যায় চবির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী পাভেল ও রিফাত।

এ দিকে, ঝরণা দেখতে গিয়ে বার বার মৃত্যুর ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর তেমন কোন পদক্ষেপ নেয়নি চবি কর্তৃপক্ষ। ২০১৫ সালে দুই শিক্ষার্থী মারা যাওয়ার পর সাইনবোর্ড টানিয়ে ঝরণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি, দুর্ঘটনা এড়াতে এলাকায় তারকাটা বেড়া দেয়া হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সাইনবোর্ডের পাশে একজন নিরাপত্তা প্রহরীও দেয়া হয়। যদিও সরেজমিনে গিয়ে কোন প্রহরীকে দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের এ ঝরণা আয়তনে খুব ছোট। তবুও, এতে পড়লে বা নামলে মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের কথা প্রচলিত আছে। অনেকে মনে করেন, ঝরণায় অতিপ্রাকৃতিক কিছু আছে৷ ঝরণায় নামলে তাদের টেনে নিয়ে যায় গভীরে।

তবে, শিক্ষার্থীদের এ ধারণা উড়িয়ে দিয়েছেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল। তিনি বলেন, ‘এ ধরনের ধারণা সত্য না। ঝরণায় পড়ে মৃত্যুর অন্যতম কারণ হতে পারে উপর থেকে লাফ দেয়ার কারণে মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ। মাথায় আঘাত লাগলে খুব দ্রুত মৃত্যু হয়।

একই বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘ঝরণার যে দিকটাতে পানি পড়ে সেখানে, একটা গভীর খাদের সৃষ্টি হয়েছে। আর ঝরণার পানিগুলো খুব ভারী। সাঁতার কাটার উপযোগী না। যারা খাদের কাছাকাছি নামেন, তারা পানির স্রোতে খাদের নিচে চলে যান। আর সেখানে পাথরে ও শেওলার সাথে আটকে যান। আমরা ডুবুরিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে জেনেছি।

ShareTweetShare

আরও পড়ুন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
লীড-২

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু
চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.