• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

অনলাইন শপিংয়ে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩ ২০২৪, ১৮:৪২ অপরাহ্ণ
অ- অ+
অনলাইন শপিংয়ে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল প্রতিবেদক: অনলাইনে শপিং আমাদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলেছে। কেনাকাটায় সময় ও শ্রম দুইটাই বাঁচে। এ কারণে বর্তমানে অনলাইন বিজনেসও ফুলে ফেঁপে উঠেছে। ক্রেতারা ঘরে বসে নিজের পছন্দের পণ্যটি হাতে পাচ্ছেন। অনলাইন মার্কেট থেকে ক্রয়-বিক্রি করে লাভবান হচ্ছে উভয়পক্ষই। তবে, অনলাইন শপিংয়ের যেমন সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে।

অনেকেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে নানাভাবে প্রতারিত হন। অনেক সময় ছবির সাথে পণ্যের কোন মিল থাকে না। আবার কখনো অগ্রিম টাকা দেয়ার পরও পণ্য হাতে পান না অনেকেই। তাহলে কি প্রতারণার ভয়ে অনলাইন থেকে কেনাকাটা বন্ধ করে দেবেন? একদমই নয়। বরং, অনলাইনে পণ্য কিনে যাতে ঠকতে না হয়, তার জন্য হতে হবে সতর্ক। কিছু ব্যাপার খেয়াল রাখলে আর ঠকে যাওয়ার ভয় থাকবে না। চলুন জেনে নিই কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন–

প্রলোভনে পড়বেন না: আপনাকে আকৃষ্ট করার জন্য সব বিক্রয় প্রতিষ্ঠানই আকর্ষণীয় সব বিজ্ঞাপন দেবে। তাই, কোন আকর্ষণীয় বা লোভনীয় বিজ্ঞাপন দেখলেই হুট করে কিনে ফেলবেন না। প্রথমেই খেয়াল করুন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানার সাথে মালিকের নাম ও ঠিকানার মিল রয়েছে কি না।

ওয়েবসাইট বা পেজ যাচাই করুন: আপনি যে ওয়েবসাইট বা পেজ থেকে পণ্য কিনবেন, সেটি ভাল করে যাচাই করে নিন। বহু ওয়েবসাইটে প্রবেশের জন্য নয়া করে একাউন্ট খুলতে হয়। ফলে, আপনার বিভিন্ন তথ্য ওই ওয়েবসাইটে চলে যায়। তাই, যে কোন ওয়েবসাইটে আগেই একাউন্ট খুলবেন না।

ট্রেড লাইসেন্স: অনলাইন প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স রয়েছে কি না জেনে নিন। থাকলে তার নিবন্ধন নম্বর কত তা জেনে নিন। ওয়েবসাইটে ট্রেড লাইসেন্সের কপি আছে কি না তা দেখে নিন। এতে ঠকে যাওয়ার ভয় থাকবে না।

রিভিউ দেখুন: অনলাইনে কোন পণ্য কেনার আগে ওই কোম্পানি বা পেজের সুনাম কেমন তা যাচাই করুন। এ ক্ষেত্রে আপনি রিভিউ দেখতে পারেন। যদি সব রিভিউ ইতিবাচক হয়, তাহলে সেখান থেকে কিনতে পারেন।

আসল পণ্যের ছবি দেখে কিনুন: পণ্য কেনার জন্য সব কিছু যাচাই-বাছাই করুন। বিশেষ করে, পোশাক কেনার ক্ষেত্রে রং, কাপড়ের কোয়ালিটি, সাইজ ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক তথ্য জেনে তবেই অর্ডার করুন। এতে পণ্য পাওয়ার পর আর আফসোস করতে হবে না। বহু সময় ছবির সাথে বাস্তবের পণ্যের মিল থাকে না, এ জন্য বিক্রেতার কাছ থেকে ওই পণ্যের আসল ছবি দেখে নিন।

মূল্য পরিশোধ: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে বললে প্রথমেই টাকা পাঠিয়ে দেবেন না। কয়েকটি নম্বর থেকে ফোন করে যাচাই বাছাই করে তারপরই টাকা পাঠান। নির্দিষ্ট পণ্য যেন পাঠায় ও পণ্যের সাথে রসিদও যেন পাঠায়, সেটি উল্লেখ করে দেবেন। যেসব ওয়েবসাইট বা ফেসবুক পেজ ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা আবদার করে, সেখান থেকে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন।

ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি। তাই, আগে পণ্য হাতে পেয়ে বিক্রয় প্রতিনিধিকে সরাসরি মূল্য পরিশোধ করা যায়- এমন পেজ থেকে কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ। পণ্যটি হাতে পাওয়ার পর বিক্রয় প্রতিনিধির সামনেই চেক করে দেখে নিন।

লাইভ দেখুন: যারা পণ্য নিয়ে লাইভে আসে, তাদের পণ্য কিনে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকে। কারণ, তারা বিক্রির উদ্দেশ্যেই লাইভ করে থাকে। আর এ লাইভের মানে হল তাদের কাছে পণ্যটি রয়েছে। আবার পছন্দের পণ্যটির খুঁটিনাটিও লাইভের মাধ্যমে দেখা যায়। তাই, যারা পণ্য নিয়ে লাইভ করে, তাদের পেজ থেকে পণ্য কেনার চেষ্টা করুন।

চটকদার অফার: যদি কোন ই-স্টোর আপনাকে খুব কম মূল্যে ভাল পণ্য দেয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলেও সতর্ক থাকুন। একই পোশাক যদি এক স্থানে দেখেন বেশি মূল্য ও অন্য স্থানে কম, তাহলে কিন্তু দ্রুত তা কিনতে যাবেন না। কারণ, পোশাকের ডিজাইন একই হলেও মেটেরিয়ালে হেরফের থাকতে পারে। ঠিক তেমনই কসমেটিক্স বা সানগ্লাস, বেল্ট, ঘড়ি ইত্যাদি ভাল ব্র্র্যান্ডের জিনিসের রেপ্লিকাও এখন বাজারে আছে। তাই, বুঝে শুনে তবেই কিনুন।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.