• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা টিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২ ২০২৪, ১৫:৩৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা টিম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা টিম। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির পাহাড়তলীর সাগরিকাস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা টিম ২৬ -২২ পয়েন্টে চট্টগ্রাম রেঞ্জ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি খেলা উপভোগ ও বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনার সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ জসিম উদ্দিন।

তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান ডিআইজি।

খেলা শুরুর আগে শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শিত হয়।

টুর্নামেন্ট উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সহযোগিতা করায় কেএসআরএম এবং বিকেএসপিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান নুরেআলম মিনা।

একই দিন সকাল ১১টায় গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুমিল্লা ৩৫-২২ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে। গ্রুপ পর্বের সর্বশেষ এ খেলার জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনার উদ্যোগে ও কেএসআরএমের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়। টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জাধীন ১১টি জেলা ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশসহ মোট ১২টি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কাবাডির দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। তিনি খেলাধুলার প্রতি খুবই আন্তরিক ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ হয়েও খেলাধুলাকে অন্তরে ধারণ করেন। সরকার পরিচালনার পাশাপাশি আমরা যেন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনতে পারি, সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। কাবাডি খেলার মত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায়, সেজন্য তিনি সচেষ্ট আছেন।’

বিশেষ অতিথি কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা হলেও এটি দিনে দিনে বিলুপ্তের পথে। এমন সময়ে ডিআইজি সাহেব যখন কাবাডি খেলার আয়োজন হাতে নিলেন আর সেটিতে কেএসআরএমকে পাশে চাইলেন, তখন সাথে সাথে তা আমরা লুফে নিয়েছি। আমরা চাই, এ ঐতিহ্যবাহী খেলা ফের তার হারানো অতীত ফিরে পাক।’

নুরেআলম মিনা বলেন, ‘এ আয়োজনের পেছনে জাতীয় খেলা কাবাডিকে পৃষ্টপোষকতা করা যেমন আছে, তেমনি আমাদের উদ্দেশ্য ছিল কিশোর-তরুণেরা যেন খারাপ কাজ আর মাদক থেকে দূরে থাকেন।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.