• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

এক্সক্লুসিভ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড আনল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মাস্টারকার্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭ ২০২৪, ২১:৪৮ অপরাহ্ণ
অ- অ+
এক্সক্লুসিভ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড আনল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মাস্টারকার্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং মাস্টারকার্ডের সেবার তালিকায় যুক্ত হয়েছে আরো কিছু নয়া ও উদ্ভাবনী আর্থিক পণ্য। গ্রাহকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ কার্ড উন্মোচন করা হয়, যার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে সূচনা হল এক নতুন অধ্যায়ের। ভ্রমণ, খাওয়াদাওয়া ও স্বাস্থ্য সেবাসহ জীবনযাত্রার বিভিন্ন প্রয়োজনে গ্রাহকরা ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের দারুণ সব সুবিধা উপভোগ করতে পারবেন।

ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবি ও মাস্টারকার্ডের সফল অংশীদারত্বের কথা উল্লেখ করে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী বলেন, ‘গ্রাহকদের জন্য এমন একটি চমৎকার পণ্য আনার ক্ষেত্রে মাস্টারকার্ডের সাথে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব গ্রাহকদেরকে প্রতিনিয়ত আরো প্রিমিয়াম পণ্য ও সেবাদানে আমাদের প্রতিশ্রুতিরই প্রমাণ।’

পণ্য ও সেবার মান উন্নত করে তোলার গুরুত্ব প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘কার্ড গ্রহীতাদের আর্থিক লেনদেনের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে মাস্টারকার্ড কার্যকর অংশীদারত্ব সৃষ্টিতে সচেষ্ট রয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে আমাদের অংশীদারত্ব এ প্রচেষ্টারই অনন্য উদাহরণ। বাংলাদেশের কার্ড গ্রহীতাদের জন্য বিশেষ সব সুবিধা আনতেপেরে আমরা আনন্দিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান উপস্থিত ছিলেন।

কার্ড গ্রহীতাদের অনন্য সব সুবিধা ও রিওয়ার্ড প্রদানের পাশাপাশি আর্থিক লেনদেন ও সেবা গ্রহণকে আরো স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য করে তুলে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড। এ কার্ড উন্মোচনের মাধ্যমে দেশে গ্রাহকদের আর্থিক সেবাদানের ক্ষেত্রে উৎকর্ষ অর্জনে নয়া মানদণ্ড স্থাপন করল ইউসিবি ও মাস্টারকার্ড।

কার্যকরী ও সহজ উপায়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলা আধুনিক গ্রাহকদের বিভিন্ন প্রয়োজন মেটাতে উন্মোচন করা হয়েছে ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড। ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে দেশের শীর্ষ পাঁচ তারকা হোটেলে কমপ্লিমেন্টারি নাইট-স্টেসহ (এক রাত) থাকছে বিশ্বের এক হাজার ৪০০’রও বেশি এয়ারপোর্ট লাউঞ্জ সেবা (সাথে ইউসিবি ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক ইম্পেরিয়াল এয়ারপোর্ট লাউঞ্জে কমপ্লিমেন্টারি এন্ট্রি)। কার্ড গ্রহীতারা কার্ডের মাধ্যমে লেনদেনের ওপর নির্ভর করে পাবেন গিফট ভাউচার ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে উপভোগ করবেন এক শতাংশ ক্যাশব্যাক সুবিধা।

কার্ড গ্রহীতারা আরো উপভোগ করবেন বিভিন্ন রেস্টুরেন্টে দশ শতাংশ ক্যাশব্যাক ও দেশের নির্দিষ্ট কিছু পাঁচ তারকা হোটেলে বাই-ওয়ান-গেট-ওয়ান অফার, দেশের শীর্ষ ১৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ হেলথ চেক-আপ প্রোগ্রাম ও ১৮টি জটিল রোগের চিকিৎসায় তিন লাখ টাকা পর্যন্ত বিমা কাভারেজসহ আরো নানা সুবিধা।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.