• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

বিষণ্নতার আবহে রিলিজ হল ‘পেয়ারার সুবাস’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০ ২০২৪, ২১:৩৮ অপরাহ্ণ
অ- অ+
বিষণ্নতার আবহে রিলিজ হল ‘পেয়ারার সুবাস’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ঈদ ব্যতীত পুরো বছর চলচ্চিত্র রিরিজের দিন শুক্রবার। আর সেই দিনটিই যেন সংশ্লিষ্টদের কাছে ‘ঈদের দিন’। দীর্ঘ দিনের অপেক্ষায় থাকা নির্মাতা নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ রিলিজ হয়েছে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। স্বাভাবিকভাবেই পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের মনে আনন্দ থাকার কথা ছিল। কিন্তু, সেটি যে এভাবে ম্লান হয়ে যাওয়া এক শুক্রবার আসবে সেটি কে বা জানত!

‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। তবে, এখন তার নামের পূর্বে ‘প্রয়াত’ যোগ হয়েছে। সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। বেশ উচ্ছ্বাস নিয়ে চলচ্চিত্রটির প্রিমিয়ারে যাচ্ছিলেন আহমেদ রুবেল। পৌঁছেও গিয়েছিলেন নির্ধারিত স্থানে। কিন্তু, লিফট ‍দিয়ে উঠতেই হৃদরোগে আক্রান্ত হোন তিনি। হাসপাতালে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

একটি চলচ্চিত্র রিলিজের সময় সংশ্লিষ্টদের এতটা মন খারাপ হয়তো কখনো হয়নি। মুক্তির নির্ধারিত দিনেই দেশের ২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এ চলচ্চিত্রে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু প্রমুখ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড ও সহ-প্রযোজনায় চরকি। আর চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে আহমেদ রুবেলকে।

চলচ্চিত্র রিলিজ হলেও বুকের মধ্যে বিষণ্নতা ‘পেয়ারার সুবাস’ এর কলাকুশলি ও অভিনয়শিল্পীদের। সংবাদ মাধ্যমে অনেকেই জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা।

প্রিমিয়ার শোতে আহমেদ রুবেলের ঘটনা জেনে অঝরে কাঁদেন জয়া আহসান। পরবর্তী সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে বলতে হবে সেটিই বিশ্বাস হচ্ছে না। পরপর দুইটি চলচ্চিত্রে আমরা স্ক্রিন শেয়ার করেছি। রুবেল ভাই দর্শকের ভালবাসায় বেঁচে থাকবেন। আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না আমাদের শো বাতিল হোক। মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। রুবেল ভাইও আমাদের মধ্যে আছেন। শো চলবে।’

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল চলচ্চিত্রের কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। তার মৃত্যু মেনে নেয়া কঠিন। তার এ অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’

তারিক আনাম খান বলেন, ‘অনেকেই জানেন, চলচ্চিত্রটি রুবেলকে উৎসর্গ করা হয়েছে। একজন শিল্পী বাঁচেন কিন্তু তার কাজ দিয়ে। দর্শক পর্দায় তাকে দেখে হাসে-কাঁদে। শিল্পী বাঁচে দর্শকের হৃদয়ে। রুবেলও সেভাবেই আমাদের মাঝে থাকবে।’

বলে রাখা ভাল, রিলিজের অপেক্ষায় রয়েছে আহমেদ রুবেলের ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রটি। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এরই মধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.