• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় মঙ্গোলিয়া

প্রকাশিত: জানুয়ারি ৩১ ২০২৪, ২২:৪৮ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় মঙ্গোলিয়া
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: মঙ্গোলিয়া বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স ও ইঞ্জিনিয়ারসহ নানা খাতে দক্ষ জনবল নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে মঙ্গোলিয়ার বাংলাদেশে অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহ প্রকাশ করেন।

আহসানুল ইসলাম টিটু জানান, বাংলাদেশের বহু দক্ষ জনবল পৃথিবীর বহু দেশে সুনামের সাথে কাজ করছেন। বিদেশী শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে।’

এ সময় মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন, কৃষিসহ নানা খাতে জনবল নেয়ার আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

রাষ্ট্রদূত মঙ্গোলিয়া দেশটির দ্বিতীয় ভাষা ইংরেজী ঘোষণা করায় ইংরেজীতে দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে বলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থী নেয়ার আহবান জানান।

এ প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাংলাদেশে ইংরেজীতে অসংখ্য গ্রাজুয়েট রয়েছে; যারা আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ যেমন আইএলটিএস, টোফেল, জিআরই করে নিজেদের দক্ষ করে তৈরি করেছে।’

মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সেদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে মঙ্গোলিয়ার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ তৈরি পোশাকসহ নানা পণ্য বিশ্বের বহু দেশে রপ্তানি করে থাকে। সরকার পাটজাত ও চামড়াজাত পণ্য ও হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করে ব্যাপক কর্মসূচী নিয়েছে। এছাড়া, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হয়েছে।’

মঙ্গোলিয়া সরকারকেও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করার আহবান জানান।

বৈঠককালে, রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ জানান, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ ও জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারীত্বে চুক্তি রয়েছে। এছাড়া, চীন ও রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। তাই, বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।

ShareTweetShare

আরও পড়ুন

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা
অর্থনীতি

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
অর্থনীতি

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু
অর্থনীতি

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
অর্থনীতি

একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন

পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য অনুসন্ধানে হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি

পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য অনুসন্ধানে হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

ইফতারের ব্যস্ততায় স্বস্তি আনছে স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স
অর্থনীতি

ইফতারের ব্যস্ততায় স্বস্তি আনছে স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.