• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ সারাদেশ

কক্সবাজারে লুণ্ঠিত মালামাল, অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যু আটক

প্রকাশিত: জানুয়ারি ২৬ ২০২৪, ২১:৫০ অপরাহ্ণ
অ- অ+
কক্সবাজারে লুণ্ঠিত মালামাল, অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যু আটক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কক্সবাজার: কক্সবাজার জেলার উপকূলবর্তী সাগরে তিন দিন অভিযান চালিয়ে ‘গোলাগুলির পর’ লুণ্ঠিত মালামাল এবং অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ছয় নম্বর জেটিঘাটে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

আটক ব্যক্তিরা হলেন কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের মাহমুদ উল্লাহর ছেলে মো. বাদশা (২৭) ও মুসালিয়া সিকদার পাড়ার রহিম উল্লাহর ছেলে মো. মারুফুল ইসলাম (২২) এবং একই উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখাবিবির পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে রায়হান উদ্দিন (২২), পেঁচারপাড়ার মৃত কবির আহমদের ছেলে এরশাদুল ইসলাম (২০) ও সাহারুম সিকদার পাড়ার মো. ইউনুছের ছেলে মো. রাফী (১৯)। আটক অপরজন হল চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেলতলা এলাকার মো. আবু বক্করের ছেলে মো. আল-আমিন (২৫)।

সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, ‘সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলের পয়েন্ট কেন্দ্রিক জলদস্যুদের কয়েকটি দল সক্রিয় হয়ে উঠেছে। গেল কয়েক দিন পূর্বে ভুক্তভোগী এক জেলে র‌্যাবের কাছে অভিযোগ করেন, তার ট্রলার জলদস্যুতার শিকার হয়েছে। পরে, ভুক্তভোগী ওই জেলে ও প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সাগর উপকূলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এতে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে র‍্যাব জানতে পারে, দশ থেকে ১২ জনের একটি জলদস্যু দল ট্রলারযোগে রোববার (২১ জানুয়ারি) ডাকাতির উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। জলদস্যু দলটি সোমবার (২২ জানুয়ারি) সাগরে মাছ ধরার একটি ট্রলার ডাকাতি করে।’

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, ‘ভুক্তভোগী জেলের তথ্যের ভিত্তিতে র‌্যাব বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে বাঁকখালী নদীর মোহনা ও মহেশখালী উপকূলের মোহনায় অভিযান শুরু করে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে মহেশখালী উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে র‍্যাবের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে জলদস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে আচমকা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরাও পাল্টা কয়েকটি গুলি ছোঁড়ে। এক পর্যায়ে জলদস্যুদের ট্রলারটি র‌্যাবের সদস্যরা জব্দ করতে সক্ষম হয়।’

‘পরে ট্রলার থেকে ছয় জলদস্যুকে আটক করতে সক্ষম হলেও ৪-৫ জন সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে ও আটকদের হেফাজত থেকে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১৩টি গুলি ও তিনটি ধারাল দা পাওয়া যায়।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পেকুয়া উপজেলার নুরুল আবছার ওরফে বদু ও জালাল আহমদ এবং কুতুবদিয়া উপজেলার মো. ইসহাক ওরফে ইসহাক মেম্বারের ছত্রছায়ায় নিজেদের মালিকানাধীন ট্রলার যোগে গেল এক সপ্তাহ পূর্বে সাগরে ডাকাতির উদ্দেশ্যে পাঠায়। পরে, আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে পেকুয়া উপজেলার রাজাখালী এলাকার জনৈক কালু কোম্পানির মালিকাধীন ট্রলারটির জেলেদের মারধর করে ডাকাত দলের কব্জায়। ডাকাত দল নিজেদের ট্রলারটি সাগরে নিরাপদ স্থানে রেখে কালু কোম্পানির মালিকানাধীন ট্রলারটি নিয়ে লুণ্ঠন কাজ শুরু করে।’

আটকরা সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্য ও তাদের প্রত্যেকের বিরুদ্ধে জলদস্যুতাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এইচএম সাজ্জাদ হোসেন।

ShareTweetShare

আরও পড়ুন

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
লীড-২

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লীড-২

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.