• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

কৃষকের উৎপাদিত ফসল সংগ্রহ করতে ও শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রকিউরমেন্ট হাব চালু

প্রকাশিত: জানুয়ারি ২৪ ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
অ- অ+
কৃষকের উৎপাদিত ফসল সংগ্রহ করতে ও শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রকিউরমেন্ট হাব চালু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: কৃষকদের সুবিধার জন্য উৎপাদিত ফসল সংগ্রহ করতে ও শস্যের ন্যায্যদাম নিশ্চিত করতে প্রকিউরমেন্ট হাব চালু করেছে আইফার্মার। দিনাজপুর জেলার বীরগঞ্জে সোমবার (২২ জানুয়ারি) এটি চালু করা হয়।

বাংলাদেশে ফসল কাটার পর কৃষকরা তাদের শস্য বিক্রি করা নিয়ে বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হন। কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত ফসল কম মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হন, নতুবা পরে ক্রেতারা শস্য কিনতে না চাইলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন কোন ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই আইফার্মারের প্রকিউরমেন্ট হাবে স্বাচ্ছন্দ্যে নিজেদের শস্য বেচার সুযোগ পাবেন কৃষকরা।

প্রকিউরমেন্ট হাবটিতে প্রায় ২০ হাজার টন শস্য সংগ্রহ করে রাখার সুবিধা রয়েছে। হাবটি হাই-ওয়ে সংলগ্ন স্থানীয় বাজারের মাঝেই অবস্থিত; যেখানে কৃষকেরা সহজেই তাদের ফসল নিয়ে আসতে পারবেন। অতিরিক্ত ব্যয় কমিয়ে এনে, সময় বাঁচিয়ে ও অন্যান্য সুবিধা যুক্ত করার মাধ্যমে এই প্রকিউরমেন্ট হাব থেকে কৃষকরা যেন বেশি লাভ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। এরমধ্যে, হাবটি ডিজিটাল স্কেল মিটার পরিষেবা ব্যবহার করে স্বচ্ছতার সাথে কৃষকদের থেকে ধান, চাল, ভুট্টা ও সরিষা সংগ্রহ করে কার্যক্রম শুরু করেছে।

বর্তমানে, ৫০০ জন কৃষক, ৫০ জন রিটেইলার, ৫০ জন ফড়িয়া ও ৬০ জন সাপ্লায়ার এ প্রকিউরমেন্ট হাবের তালিকাভুক্ত রয়েছেন। এদের মধ্যে হাবে আসা কৃষক আইয়ুব আলী বলেন, ‘পূর্বে গ্রামের বাজার বা শহরে শস্য বিক্রি করতে যাওয়ার সময় বহু টাকা খরচ করতে হত। তারপরও শস্যের পুরো টাকা আমরা কখনই একসাথে হাতে পেতাম না। এখন, খুব সহজেই হাবে শস্য আনা যাচ্ছে, কোন ধরনের ঝামেলা ছাড়াই শস্য বিক্রির টাকা পাওয়া যাচ্ছে।’

প্রকিউরমেন্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ এবং সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল মহিউদ্দিন আকবর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের (বীরগঞ্জ) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম।

এ ফাহাদ ইফাজ বলেন, ‘ভাল মানের শস্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে ও ন্যায্যমূল্যে শস্য বিক্রিতে তাদের সহায়তা করতে এই প্রকিউরমেন্ট হাব গড়ে তোলা হয়েছে। স্মার্ট কৃষি গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

বলে রাখা ভাল, দিনাজপুরের পাশাপাশি অন্যান্য জেলাতেও আইফার্মারের প্রোকিউরমেন্ট হাব চালু করার পরিকল্পনা রয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.