• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ঋণ-আমানত, রেমিট্যান্সে শক্তিশালী ইসলামী ব্যাংক : এমডি

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তিমূলক, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২২, ২১:৩১ অপরাহ্ণ
অ- অ+
ঋণ-আমানত, রেমিট্যান্সে  শক্তিশালী  ইসলামী ব্যাংক : এমডি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কিছুদিন যাবৎ দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তিমূলক, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজসহ ৮টি প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে- তা যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে জানান ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলা।

তিনি বলেন, ঋণ-আমানত, রেমিট্যান্স যে কোনো বিচারে শক্তিশালী অবস্থানে আছে ইসলামী ব্যাংক। তাই ব্যাংক নিয়ে গ্রাহকদের আস্থার কোনো সংকট নেই এমনটাই দাবি এমডির।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বাণিজ্যিক ব্যাংকের। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ইসলামী ব্যাংক। বিভিন্ন খাতে ব্যাংকটির ঋণ বিতরণের পরিমাণ এক লাখ ৩৮ হাজার কোটি টাকা; যা ব্যাংক খাতের বিতরণের ১২ শতাংশের বেশি বলে দাবি মনিরুলের।

সম্প্রতি নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো চাল, ডাল, গম, চিনি ও ভোজ্যতেলের অন্যতম বৃহৎ সরবরাহকারী বলে জানান ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা। যার মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনালসহ অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তারা যথাযথ ব্যাংকিং নিয়ম মেনে ঋণ নিয়েছে বলে জানান ব্যাংকটির এমডি।

মনিরুল মাওলা জানান, সাম্প্রতিক সময়ে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পর্যাপ্ত জোগান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পণ্যে ইসলামী ব্যাংক ঋণ বাড়িয়েছে। দেশের মোট আমানতের ১০ শতাংশ জমা হয়েছে ইসলামী ব্যাংকে, যার পরিমাণ এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি।

শিল্প ও বাণিজ্যিক ঋণের পাশাপাশি ক্ষুদ্র ঋণেও বড় ভূমিকা রয়েছে ব্যাংকটির। যার ফলশ্রুতিতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান ব্যাংকটির এমডি মনিরুল মাওলা।

৩০ হাজার গ্রাম মাইক্রো ফাইন্যান্সের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের ১৬ লাখ গ্রাহকের মধ্যে ৯২% নারী গ্রাহক। এই গ্রাহকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছেন। প্রবাসী আয়েও বড় ভূমিকা রাখছেন।

মনিরুল মাওলা দাবি করেন, ইসলামী ব্যাংকে বেনামি ঋণ বলতে কিছু নেই; যা আছে স্বনামে। আমদানি বৃদ্ধি, ডলারের দাম বেড়ে যাওয়া এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারিত হওয়ায় যথাযথ মূল্যায়ন করে পর্যাপ্ত জামানত গ্রহণ ও ব্যাংকের নিয়ম মেনেই তাদের ঋণ দেওয়া হয়েছে।

এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ খেলাপি হয়নি এবং নির্দিষ্ট সময়েই বিনিয়োগের টাকা ফেরত পাবেন বলে ব্যাংকটির এমডি জানান।

কেকে/সিবার্তা

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.