• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

কক্সবাজারে চাঁদাবাজি মামলায় আরএফ বিল্ডার্সের এমডি দেলোয়ারসহ আটক ৪

প্রকাশিত: নভেম্বর ৯ ২০২১, ২০:৪০ অপরাহ্ণ
অ- অ+
কক্সবাজারে চাঁদাবাজি মামলায় আরএফ বিল্ডার্সের এমডি দেলোয়ারসহ আটক ৪
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

চাঁদাবাজি ও মারামারি মামলার অভিযোগে ডেভলাপার কোম্পানি আরএফ বির্ল্ডাসের এমডি হাজী দেলোয়ারসহ চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (৮ নভেম্বর) রাতে কলাতলী ওয়ার্ল্ড বিচ রির্সোট থেকে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে।

আটকরা হলেন, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার মৃত এয়াজর রহমানের ছেলে আরএফ বির্ল্ডাসের এমডি হাজী দেলোয়ার হোসেন (৬৪), হাজী দেলোয়ারের ছেলে মো. ওমর ফারুক (৩৬), ইমরান ফয়সাল (৩০) ও কক্সবাজার শহরের ৩নং ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে শেখ আবদুল্লাহ (৩৫)।

জানা যায়, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের ছেলে এডভোকেট নুরুল আলম বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২/৬৫০। তারিখ-৯-১১-২০২১ ইং। এই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে একজন অজ্ঞাতসহ মোট ১২ জনের নাম মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দেন বলেন, মারামারি ও চাঁদাবাজি মামলায় হাজী দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এজাহারে বাদি উল্লেখ করেন, কলাতলী মোড়ে ১৩ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড বিচ রিসোর্ট নামীয় ভবনটি আমি ও আমার অন্যান্য ওয়ারিশদের মালিকানাধীন জমিতে স্থিত। উক্ত জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করার নিমিত্তে ডেভেলাপার হিসেবে ১নং আসামী হাজী দেলোয়ার হোসেনের সাথে আমি ও ওয়ারিশগণের সাথে ৪ মে ২০০৮ সালে রেজি:কৃত চুক্তিপত্র হয়। হাজী দেলোয়ার অপরাপর সহযোগী আসামীদের প্রত্যক্ষ সহায়তায় আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অংশানুপাতিকহারে ফ্ল্যাট ও পার্কিং বুঝিয়ে দেয়নি। বরং তার কোন মালিকানা না থাকলেও সেখানে একটি সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলে। এমনকি হাজী দেলোয়ার আমাদের ফ্ল্যাট ও পার্কিং বুঝিয়ে দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা অবৈধভাবে চাঁদা করে আসছে।

এজাহারে আরও উল্লেখ রয়েছে- এর অংশ হিসেবে গত সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আমার ছেলে (বাদির) ও ভাইকে ওয়ার্ল্ড বিচ রির্সোটে ডেকে নিয়ে যায়। এবং সেখানে ১১ থেকে ১২ জন সন্ত্রাসীদের উপস্থিতিতে অস্ত্রের মূখে জিম্মি করে। এক পর্যায়ে তাদের দাবী পূরণ করা হয়েছে মর্মে জোরপূর্বক স্ট্যাম্পও আদায় করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.