• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সংবিধানে প্রদত্ত সকল নাগরিকের ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করতে হবে: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: নভেম্বর ৬ ২০২১, ১৭:৩৪ অপরাহ্ণ
অ- অ+
সংবিধানে প্রদত্ত সকল নাগরিকের ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করতে হবে: ওয়ার্কার্স পার্টি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পূজামণ্ডপ- মন্দিরে বর্বর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও সমাবোশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে সংবিধানে প্রদত্ত ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা, সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করা এবং এ যাবত সংগঠিত সকল সাম্প্রদায়িক হামলার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। শনিবার বিকেলে নগরীর চেরাগী চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, এ যাবত যত ঘটনা ঘটেছে তার শ্বেতপত্র প্রকাশ করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার দিতে হবে।

বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যেন জীবন নির্বাহ করতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। দ্রব্যমূল্য কমিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মনসুর মাসুদ বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যখন ধর্মীয় অনুষ্ঠান থাকে তখন সবসময় সম্মান জানিয়েছি। সম্প্রীতি বজায় রেখে এদেশে বসবাস করে আসছি।

হিন্দু মুসলমান কাধে কাধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়। কদিন আগে দুর্গোৎসবে হামলা হলো। সরকার সাথে সাথে বলল এসব বিএনপি জামাতের কাজ।

তাহলে প্রশ্ন করতে চাই, বিএনপি জামাত যদি করে তাহলে সরকার ব্যবস্থা নিল না কেন? দ্রব্যমূল্যের উর্ধগতি, জ্বালানি তেলের দাম বাড়ছে। সরকার কোনো দায়িত্ব না নিয়ে নিরবে বসে আছে। আপনারা ব্যবস্থা নিন।

জেলা কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী বলেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তানের কবলে ফেলে দেয়া হয়েছিল। মুসলমান হয়ে তারা মুসলমানদের উপর যে নির্যাতন চালায় তার বিরুদ্ধে জাতি গর্জে উঠেছিল। আজ জাতির পিতার কন্যার শাসনামলে সাম্প্রদায়িক কারণে মানুষের ওপর হামলা হচ্ছে।

মানুষ তার ধর্ম পালন করতে পারছে না। ভাবতে হবে, যদি আজ আমার হিন্দুর ঘরে জন্ম হত তাহলে আমাদের পরিস্থিতি কি হত। জঙ্গীগোষ্ঠিকে সমূলে উৎখাত করতে হবে। সব ধর্মের মানুষ মিলেমিশে যেন এদেশে বসবাস করতে পারে।

প্রবীন শ্রমিক নেতা আবদুল খালেক বলেন, এদেশের শ্রমিক শ্রেণি চায় সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কেউ ঘটনা ঘটানোর সাহস পেত না। প্রকৃত দোষীদের শাস্তি দিন। মানুষ চরম দুরাবস্থায় আছে। করোনার চেয়েও খারাপ পরিস্থিতি। নিত্য পণ্যের দাম সীমার বাইরে। গণপরিবহন বন্ধ। পাটকলগুলো একযোগে বন্ধ হলো।

শ্রমিকরা নিজেদের ন্যায্যা আজো পায়নি। বাজারে আগুন। যে আগুনে জ্বলছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। মেহনতি মানুষের জীবিকার ও সব সম্প্রদায়ের মানুষের সামাজিক নিরাপত্তা চাই।

সমাবেশে বক্তব্য রাখেন যুব মৈত্রী চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া এবং ছাত্র মৈত্রীর জেলা কমিটির আহ্বায়ক আলাুদ্দিন। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোক্তার আহমেদ, জেলা কমিটির সদস্য শামসুল আলম, সুপায়ন বড়ুয়া, আবু সৈয়দ বলাই, অধ্যাপক শিবু কান্তি দাশ প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.