• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

যত নির্বাচন হবে, সবগুলোতে আ.লীগের প্রার্থীরা জয়লাভ করবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৯ ২০২১, ২২:২৫ অপরাহ্ণ
অ- অ+
যত নির্বাচন হবে, সবগুলোতে আ.লীগের প্রার্থীরা জয়লাভ করবে: স্বাস্থ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে। তারাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তার প্রমাণ দেশের উন্নয়ন কীভাবে হচ্ছে- তা আপনারা স্বচক্ষে দেখছেন। দেশের উন্নয়ন অব্যাহত হওয়ার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ভালো রয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা যারা চায় না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। দেশ নিয়ে অনেক ষডযন্ত্র হচ্ছে। দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে ষডযন্ত্রকারীরা।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে সদর উপজেলা ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত দল। আগামী ইউপি নির্বাচন শুধু নয়, যতগুলো নির্বাচন হবে- সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে।

আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে দলের কাছে একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই যোগ্য, দল আপনাকে মনোনয়ন দিয়েছেন বলে ভাববেন না আপনারা জয়লাভ করে গেছেন। যারা মনোনয়ন পায়নি তাদের পাশে নিয়ে ও প্রতিটি কর্মীকে সম্মান দিয়ে ভোটারদের মন জয় করতে পারলেই আপনারা জয়লাভ করতে পারবেন। সেইসঙ্গে কোনো দলীয় নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলেও হুশিয়ার করেন তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় সদর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়পত্র তুলে দেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গড়পাড়া ইউপিতে আফসার উদ্দিন সরকার, জাগিরে মো. জাকির হোসেন, কৃষ্ণপুরে বিপ্লব হোসেন সেলিম, নবগ্রামে গাজী হাসান আল মেহেদী ভাড়ারিয়ায় আব্দুল জলিল, হাটিপাড়ায় গোলাম মনির হোসেন, পুটাইলে মহিদুর রহমান দিঘীতে আব্দুল মতিন মোল্লা, আটিগ্রামে মো. নূর এ আলম সরকার ও বেতিলা মিতরায় মো. নাসির উদ্দিন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.