• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৩ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চসিকের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিখাতে সহায়তা দিতে কানাডা আগ্রহী

প্রকাশিত: অক্টোবর ২৬ ২০২১, ১৩:৪৯ অপরাহ্ণ
অ- অ+
চসিকের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিখাতে সহায়তা দিতে কানাডা আগ্রহী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বাংলাদেশে নিযুক্ত কানাডা হাই কমিশনের কাউন্সেলর (কর্মাশিয়াল অ্যাফেয়ার্স) মিসেস অ্যাঞ্জেলা ডার্ককে স্বাগত জানিয়ে বলেছেন, চট্টগ্রাম নগরী জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের পথিকৃৎ।

বাংলাদেশে আমরাই একমাত্র সিটি কর্পোরেশন আমাদের সুনির্দিষ্ট কাজের আওতার বাইরে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। এইক্ষেত্রে ৮০টির উপরে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৬০টির উপর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন পরিচালনা করে আসছি। চট্টগ্রাম নগরী ভূ-প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় নগরী।

সাগর,পাহাড়, নদী বন্দর বেষ্টিত একটি অপরূপ নগরী। এই রকম নগরী পৃথিবীতে বিরল। হাজার বছর আগে থেকে মানুষের ইতিবাচক কল্যাণ, আন্দোলন, সংগ্রাম বিশেষ করে মুক্তিযুদ্ধের পুরোভাগেই ছিল চট্টগ্রাম। চসিক নগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। তারই ধারাবাহিকতায় চসিক বর্তমানে সাগর সংলগ্ন এলাকায় ওশান এমিউজমেন্ট পার্ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশের প্রচুর কর্মজীবী মানুষ বিদেশে অবস্থান করছে, তারা আমাদের জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের সহায়ক। তাদেরকে আমরা মূল্যায়ন করি এবং তারা যদি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য করতে ইচ্ছে প্রকাশ করেন সেক্ষেত্রে অগ্রাধিকার দিতে প্রস্তুত।

মেয়রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কানাডা হাই কমিশনের কাউন্সেলর অ্যাঞ্জেলা ডার্ক বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্যে সব কিছুতেই সমৃদ্ধ, আর প্রাকৃতিক দিক থেকে এটি একটি সুন্দর নগরী। আজকের এই চট্টগ্রাম সারা বিশ্বকে অনেকাংশে প্রতিনিধিত্ব করে।

কারণ বর্তমান সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে বিশেষ করে বে-টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর, ট্যানেল, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিক বিশেষ জোন এগুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম বিশ্ব অর্থনীতির একটি হাব হিসেবে পরিচিত হবে- এতে কোন সন্দেহ নেই।

কানাডা সবসময় উদ্ভাবনী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। সেক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি ক্ষেত্রে কানাডার অভিজ্ঞতাগুলো নিতে আগ্রহ প্রকাশ করে তাহলে আমাদের সরকার সে বিষয়ে সহযোগিতা করতে ইচ্ছুক। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, যদি চসিক এতে কোন সহযোগিতা চায় সেক্ষেত্রেও আমরা সকল ধরণের সহযোগিতা করবো।

অন্যদিকে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক বিনিয়োগের ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। এই ব্যাপারে চসিক মেয়রের সাথে যে মতবিনিময় হয়েছে তার একটি ইতিবাচক বার্তা আমি আমাদের সরকারের কাছে পৌঁছে দেব। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন কানাডা হাই কমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.