• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৩ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কর্ণফুলীতে চলছে গুঞ্জন সেই বিদ্রোহীরাও কী নৌকা পাচ্ছেন!

প্রকাশিত: অক্টোবর ২৪ ২০২১, ০১:৫৫ পূর্বাহ্ণ
অ- অ+
কর্ণফুলীতে চলছে গুঞ্জন সেই বিদ্রোহীরাও কী নৌকা পাচ্ছেন!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জে.জাহেদ, সিনিয়র প্রতিবেদক: ২০১৬ সালের ইউপি নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলীতে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তারা এবারও নৌকার মনোনয়ন পেতে দৌঁড় শুরু করেছেন। তাদের অনেকেই বহিষ্কৃত এরপরও সক্রিয়। তারা প্রভাব-প্রতাপ নিয়ে এলাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন।

যদিও তাদের বিরুদ্ধে দলের কঠোর নীতি এখনও বহাল। এরপরও প্রত্যাশা নিয়ে নৌকার মনোনয়ন চান গতবারের বিদ্রোহীরাও। ইউপি নির্বাচনে কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের ৫ নেতা।

এরা হলেন- কর্ণফুলী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চরলক্ষ্যা ইউনিয়নের আলহাজ্ব নাজিম উদ্দীন হায়দার, কর্ণফুলী উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিকলবাহা ইউনিয়নের আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান খাঁন ও মোঃ শাহাজাহান, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক আহমদ।
সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে (২০১৬ সালের ২২ মে) তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ বহিষ্কার করেছিলেন। সেই বহিষ্কৃত নেতাদের অনেকেই ফের দলীয় বিভিন্ন কমিটিতে জায়গা করে নিয়েছেন।

স্থানীয় পদপদবি নিয়ে তাদের অনেকেই এখন নৌকার মনোনয়ন পেতে উদগ্রীব। ওদিকে, বহিষ্কৃত নেতাদের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা আ.লীগের নেতারাও একই সুর তুলেছেন। বলছেন দলের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাদের আর ক্ষমা নেই। তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় নেই। বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে দলের প্রধানেরও বক্তব্য স্পষ্ট।

সবকিছু মিলে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও বিতর্কিতদের দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়া কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন পরিবর্তন করার ঘোষণা দিয়েছে আ.লীগ।

ইতোমধ্যে ইউপি নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম কর্ণফুলীর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তবে কে পাচ্ছেন নৌকার টিকিট-এ নিয়ে সব এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। বিগত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এমন অনেকেও এবার দলীয় মনোনয়নের আশায় লবিং-গ্রুপিং শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মী সমর্থকেরা পোস্টার, ব্যানার ছেপে জানান দিচ্ছেন নিজ নিজ এলাকায়। মনোনয়ন লাভের জন্য স্থানীয় ও শীর্ষ নেতাদের কাছে চেষ্টা-তদবির করছেন তাঁরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে জুলধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিক আহমদ (আনারস) ৪৫৩৯ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম নুরুল হক (নৌকা) পেয়েছেন ৩৩৩৮ ভোট। চরলক্ষ্যা ইউনিয়নে মোহাম্মদ আলী (নৌকা) ৯৩২৯ ভোট। বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন হায়দার পেয়েছেন মাত্র ২৭ ভোট। চরপাথরঘাটায় হাজী ছাবের আহমদ নৌকা প্রতীকে বিজয়ী হন। ওই ইউনিয়নে কোন বিদ্রোহী ছিলনা। শিকলবাহা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস) ১২৪৭৮ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আবুল কালাম বকুল (নৌকা) পেয়েছিলেন ৬৮৫০ ভোট। বড়উঠান ইউনিয়নে মো. দিদারুল আলম (নৌকা) ৮৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিদ্রোহী প্রার্থী আবদুল মন্নান খাঁন (আনারস) পেয়েছিলেন ৫৩৬২ ভোট।

নির্বাচনে মনোনয়ন যুদ্ধে হেরে গেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন শিকলবাহা ও জুলধা ইউনিয়নের চেয়ারম্যান। তবে সাধারণ মানুষের দাবি, প্রতীক যাই থাকুক না কেন সুষ্ঠু নির্বাচন হলে শিকলবাহা ইউনিয়নে আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও বড়উঠান ইউনিয়নে মো. দিদারুল আলমের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে জুলধায়ও নতুন প্রার্থী চায় জনগণ।

এদিকে দলীয় নেতাকর্মীদের দাবি, যারা দলের সিদ্ধান্ত অমান্যকারী, তাদের যেন কোনোভাবেই এবার দলীয় মনোনয়ন না দেওয়া হয়। এবারে ইউপি নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় বিদ্রোহীদের দলীয় মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। চট্টগ্রামের ক্ষেত্রেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের গঠনতন্ত্রে বলা আছে তৃণমূলের ক্যান্ডিডেট হবে তৃণমূল যাকে মনোনয়ন দেয়। অপরদিকে, বিদ্রোহীদের বিষয়ে আমরা ইতোমধ্যে জেলা সভাপতির সাথে বৈঠক করেছি। দল তৃণমূলের যে প্রার্থীকে মনোনয়ন দেবেন তার বাহিরে গিয়ে কেউ নির্বাচন করলে তাকে বহিষ্কার করা হবে। এমনকি বিদ্রোহীদের নাম কেন্দ্রে যাবে না।’

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘মনোনয়ন সবাই চাইতে পারে। তবে বিদ্রোহীদের কোন নাম কেন্দ্রে যাবে না। এটা তাদের জন্য কঠোর মেসেজ। এমনকি তাদের সাথে সংগঠনের দায়িত্বশীল কোন নেতা নৌকা প্রতীকের বিরুদ্ধে অংশ গ্রহণ করলে তাদেরকেও দল হতে বহিষ্কার করা হবে। এমন সিদ্ধান্ত হয়েছে।’

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্রোহী প্রার্থীরা যত জনপ্রিয়ই হোন না কেন, তারা আর কখনোই নৌকার প্রার্থী হতে পারবেন না। বিদ্রোহী প্রার্থী হয়ে কেউ নির্বাচনে জিতে এলেও পরে তারা আর দলের মনোনয়ন পাবেন না। তবে দলের প্রাথমিক সদস্যপদ থেকে এমন নেতাদের বহিস্কার না করার সিদ্ধান্তের কথাও রয়েছে।’

উল্লেখ্য, প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর। তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ ধাপের যেকোন একটিতেই হতে পারে কর্ণফুলী উপজেলার ইউপি নির্বাচন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.