• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২০ ২০২১, ১৭:০৮ অপরাহ্ণ
অ- অ+
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার সুযোগ আরও বাড়াতে হবে।

আপনারা সরকার থেকে যে ওষুধ পান সেটির ঘাটতি থাকলে পূরণ করার চেষ্টা হবে। যন্ত্রপাতি যেন চালু থাকে সে ব্যপারে আপনাদের সচেষ্ট থাকতে হবে। আপনাদের কাজ করার সুযোগ সবচেয়ে বেশি। স্বাস্থ্য সেবা বিভাগে সবচেয়ে বেশি মানুষ সেবা নিতে যায়। শিশু মৃত্যুর অনেক কমে এসেছে। এটি আপনাদেরই কাজের মাধ্যমে। কাজেই আপনাদের দায়িত্ব অনেক বেশি।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

চিকিৎসকদের পদোন্নতির বিষয়ে তিনি বলেন, প্রত্যেকের কাজ ও যোগ্যতা অনুযায়ী পদায়ন পদানতি হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে লোকবল সংকট আছে। খুব দ্রুত সেগুলো মোকাবিলা করতে পারব। এ সংকট মোকাবেলায় বিগত সময়ে স্বাস্থ্য সেবা বিভাগ পৌনে পাঁচ লাখ লোক নিয়োগ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে প্রশংসা করেছে। সেটি আপনাদেরই প্রাপ্য।

করোনা সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় কোনো ধরনের ওষুধ সংকট দেখা দেয়নি। আমরাই প্রথম করোনা গাইডলাইন তৈরি করেছি।

তিনি বলেন, আমরা চাই না তৃতীয় ঢেউ আসুক। এজন্য স্বাস্থ্য বিধি মানার কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে পারলে হাজার হাজার ডলার দেশের বাইরে যাবে না।

স্বাস্থ্যসচিব বলেন, বর্তমানে কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ৮০ শতাংশ রোগ ভালো হতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা উদ্দেশে তিনি বলেন, আমাদের সবার রুট (শেকড়) গ্রাম থেকে। এ কারণে আমাদের উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে পদায়ন হলে মন খারাপ করা যাবে না।

চিকিৎসকদের নিরাপত্তার দাবি প্রসঙ্গে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, নিরাপত্তার বিষয়গুলো সরকার ও প্রশাসন সচেষ্ট থাকবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়াতে হবে। পদায়ন পদন্নোতি নির্দিষ্ট নিয়মে হতে হবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি চিকিৎসকের আবাসন নিশ্চিত করতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
লীড-২

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত
লীড-২

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন
লীড-১

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
লীড-২

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

স্বাস্থ্যসেবা নিয়ে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
তথ্যপ্রযুক্তি

স্বাস্থ্যসেবা নিয়ে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.