• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সাম্প্রদায়িক হামলা বিএনপির ইন্ধনে: কাদের

প্রকাশিত: অক্টোবর ১৮ ২০২১, ১৬:৪৭ অপরাহ্ণ
অ- অ+
সাম্প্রদায়িক হামলা বিএনপির ইন্ধনে: কাদের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

গণতন্ত্র ধ্বংস করতে বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে এমন মন্তব্য করে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে তাঁর কবরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানান নেতারা।

সেতুমন্ত্রী বলেন, গত ১২ বছরে দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশে তাণ্ডব চালিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল রাতে পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদিপশু পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে। এরকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। আগুন দিয়ে যাচ্ছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা উদ্ভব। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজখবর নিচ্ছেন। সেখানকার প্রশাসন ও আমাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচাতে হবে।

সেতুমন্ত্রী বলেন, পঁচাত্তর সাল থেকে এই দেশে হত্যা, ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা তার উত্তরাধিকার এখনও বয়ে চলেছে বিএনপি। এই হত্যা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির কারণে বহুকষ্টে অর্জিত দেশের গণতন্ত্র বারবার ব্যাহত হচ্ছে।

‘বাংলাদেশের উন্নয়ন ও অর্জন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষ যে ডালপালা গজিয়েছে, এই বিষবৃক্ষের ডালপালাসহ সবকিছু উপড়ে ফেলাই হোক শেখ রাসেলের জন্মদিনের শপথ।’-বলেন কাদের

সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে মন্দিরে হামলা করছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, বিএনপিতো তাদের নেতাকর্মীদের মন্দিরের নিরাপত্তা ও পাহারা দেওয়ার জন্য বলেছে। কোথায় পাহারা দিয়েছে? ওদেরকে পাহারা দিতে দেওয়া মানে হলো শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া।

সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তাঁর বিরুদ্ধে দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এসব বিষয়ে বিচ্ছিন্নভাবে কেউ যদি বলে থাকে এটা আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো। দলের অভ্যন্তরে থেকে, দলের আদর্শ বিরোধী কেউ যদি বক্তব্য দেয়, আচরণ করে তাহলে অবশ্য সে শাস্তিযোগ্য হবে।

বনানী কবরস্থানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজ্জামেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আব্দুস সবুর প্রমুখ। পরে কবরস্থান মসজিদে দলের নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কাদের।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.