• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

দেড় বছর পর ঢাবিতে ক্লাস শুরু 

প্রকাশিত: অক্টোবর ১৭ ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ণ
অ- অ+
দেড় বছর পর ঢাবিতে ক্লাস শুরু 
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দেড় বছর বন্ধ পর রোববার শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে উপস্থিত হতে শুরু করেছে।

এর আগে গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ক্লাস পরীক্ষা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইন্সটিটিউটগুলোর ক্লাস রুম ও পরীক্ষার হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যেসব চেয়ার টেবিল নষ্ট হয়েছে সেগুলোও ঠিক করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোও রং করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে নেওয়া উদ্যোগ অনুযায়ী, একাডেমিক কাউন্সিলে গৃহীত লস রিকভারি প্ল্যান অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো, অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে, পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, শ্রেণিকক্ষেও দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে।

এছাড়া ল্যাবে কাজের ক্ষেত্রে ল্যাবরেটরির ধারণ ক্ষমতা, বসার ব্যবস্থা, কাজের বিন্যাস এবং যাতায়াতের পথযুক্ত নকশা তৈরি করতে হবে ও সর্বত্র প্রদর্শন করতে হবে, এ সব নির্দেশনাবলী শিক্ষার্থীদের আগেই জানাতে হবে, শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে ল্যাবে প্রতিটি শিক্ষার্থীর অবস্থান চিহ্নিত করতে হবে, ব্যবহৃত পিপিই যথাযথ ব্যবস্থাপনা ও অপসারণের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে পরিচ্ছন্নতা কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, কোভিড-১৯ লক্ষণ থাকলে বাসায় বা হলের কক্ষে থাকতে হবে ও কর্তৃপক্ষকে জানাতে হবে, লক্ষণযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের যানবাহনে চলাচলের সময় অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে, বাসে ওঠার আগে দেহের তাপমাত্রা পরিমাপ বাধ্যতামূলক করতে হবে, বাস এবং অন্যান্য যানবাহনে প্রবেশ ও বহির্গমন পথে ভিড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যানবাহনে প্রবেশ ও বহির্গমণের জন্য আলাদা দরজা নির্ধারণ করতে হবে, শুধু ক্লাস থাকলেই নিয়মিত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহন ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে আসতে ও যেতে পারবে, সম্ভব হলে গণপরিবহন ব্যবহার পরিহার করতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.