• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

পেঁয়াজে ‘ঝাঁজ’, মরিচে ডাবল সেঞ্চুরি

শাহরিয়ার মুনির জিসান

প্রকাশিত: অক্টোবর ৮ ২০২১, ১৫:০৯ অপরাহ্ণ
অ- অ+
পেঁয়াজে ‘ঝাঁজ’, মরিচে ডাবল সেঞ্চুরি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার ও পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম নতুন করে আরও বেড়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম নগরীর বাজার গুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

আর সোনালি মুরগির দাম বেড়েছে ২০ টাকা কেজিতে। এর সঙ্গে ঝাঁঝের মধ্যদিয়ে পেঁয়াজের দামও ক্রেতাদের রিতিমত ভাবাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম। সেই সঙ্গে চড়াদামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

আজ শুক্রবার (৮ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজিতে বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। আর গত মাসের মাসের প্রথমদিকে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। এ হিসাব অনুযায়ী এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৬০ টাকা হারে বেড়েছে।

পাশাপাশি পাকিস্তানি সোনালি মুরগির দামও বেড়েছে কয়েক দফায়। গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম বেড়ে যাওয়ায় বিক্রেতারা প্রতি কেজির দাম নিচ্ছেন ৩২০ থেকে ৩৪০ টাকা। এ হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

মুরগির দামের বিষয়ে রেয়াজ উদ্দীন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল আলী বলেন, গত মাসে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কম ছিল। কিন্তু দাম বেড়ে যাওয়ায় কারণে ফার্ম মালিকরা মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছে।

এদিকে গত সপ্তাহে বিক্রি হওয়া ৪৫ থেকে ৫০ টাকা কেজি পেঁয়াজের দাম বেড়ে এখন ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী সামছুল হক বলেন, পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহও কিছুটা কমেছে। সবমিলে এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে।

মাছের বাজারেও অনেকটা অস্বস্তি। নদীর চিংড়ি কেজিতে ৭০০ টাকা। তবে একটু বড় সাইজের চিংড়ি হলে আরও বেশি দাম- ৮০৯ টাকা।

অন্যদিকে লাল চিংড়ি ৪৪০ টাকা। চাষের ট্যাংরা মাছ ৪৬০ টাকা। নাগালের বাইরে রুই, এক থেকে দেড় কেজি ওজনের রুই ৩০০ টাকা। তেলাপিয়া ১৪০ টাকা, সরপুঁটি ৪০০ টাকা, দেশি সরপুঁটি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মো: দিদারুল আলম বলেন, কিছুদিন আগে যে রুই-কাতলার দাম ২০০ থেকে আড়াইশ টাকা ছিল। এখন তা কেজিতে ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এরইমধ্যে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচা মরিচের দাম। আজ শুক্রবার সকালে নগরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ কিনতে লাগছে কেজিপ্রতি ২০০ টাকা। হঠাৎ কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন সীমিত আয়ের মানুষ।

এছাড়া শুকনা মরিচ কেজিতে ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। চায়না আদার কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এছাড়া সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। এসব বাজারে প্রতি কেজি (গোল) বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পাতা কপি ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১৪০ থেকে ১৭০ টাকা, সিম ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা ও কাকরোল ৬০ টাকা।

ShareTweetShare

আরও পড়ুন

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নয়া তারিখ ২৫ অক্টোবর

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় দিবস কাল

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.