• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও ৩ রোহিঙ্গার ৩ দিনের রিমান্ড

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২১, ১৪:১০ অপরাহ্ণ
অ- অ+
রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও ৩ রোহিঙ্গার ৩ দিনের রিমান্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও তিনজন রোহিঙ্গাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে পাওয়া রোহিঙ্গারা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫ নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।

এর আগে গত রোববার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সলিম প্রকাশ লম্বা সেলিম (৩২) কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহকে (২৩) তিন দিনের রিমান্ড নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার উপ পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র পাল জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গাকেই রিমান্ডে পাওয়া গেছে। রোহিঙ্গা নেতা হত্যা মামলায় গত রোববার পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে নিজ সংগঠনের কার্যালয়ে আততায়ীর গুলিতে খুন হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ। তিনি আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গাদের এই নেতা দেশে-বিদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায় ও স্বদেশে প্রত্যাবাসন নিয়ে সরব ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) জড়িত থাকার অভিযোগ উঠেছে। নিহতের ভাই হাবিবুল্লাহও দাবি করে আসছেন প্রত্যাবাসন বিরোধীরা এ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় হাবিব উল্লাহ একটি মামলা দায়ের করেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সবদিক বিবেচনায় নিয়ে এ মামলা তদন্ত করা হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.