• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭ ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
অ- অ+
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকালে এ উপলক্ষে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জহুরুল আনোয়ার।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রূহের মাগফিরাত ও আহতদের প্রতি শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা জানিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের পটভূমি হটাৎ করে তৈরি হয়নি। এটা দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ। এটা জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গণঅভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক দায়িত্ববোধেরও এক নতুন অধ্যায়ের সূচনা।’

‘জুলাই শহীদদের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ এবং আহত ও শহীদ পরিবারের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহ-সভাপতি কাজী নাজমুল হাসান সেলিম বলেন, ‘জুলাইয়ের শুরুতে ছিল একদল সচেতন শিক্ষার্থীর কেবল কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা কোটা সংস্কারের মাধ্যমে বৈষম্যের অবসান চেয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তা বিবেচনা না করে তাদের উপর চড়াও হয় এবং দমননীতি আরোপ করায় পর্যায়ক্রমে তা বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। তখন স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করে আন্দোলন দমনে কারফিউ জারির নির্দেশ দেন।’

তিনি আরো বলেন, ‘তখন শেখ হাসিনার দলীয় ক্যাডারসহ অনুগত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কিছু সদস্য কার্ফিউ বলবৎ করতে গিয়ে নির্বিচারে গুলি করে শত শত নিরস্ত্র মানুষ হত্যা করে। হত্যাযজ্ঞে নারী-শিশুরাও বাদ পড়েনি। এতে অসংখ্য মানুষ আহত হয়, অনেকের অঙ্গহানী হয় এবং অনেকে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। ফলে আন্দোলন তীব্রতর হতে থাকে। একপর্যায়ে স্বৈরাচারী হাসিনা দেশত্যাগে বাধ্য হয় এবং হিন্দুস্থানের তাবেদার সরকারের দুঃশাসনকালের অবসান ঘটে।’

দলের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় মহানগর শাখার সভাপতি এসএম সিরাজুদ্দৌলাহ্ স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থেকে শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদগুলো দলীয় স্বার্থে ব্যবহার ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে গেছেন। এগুলো পুনরায় দাঁড় করাতে অনেক শ্রম ও সময়ের প্রয়োজন।’

প্রধান আলোচক ছিলেন ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ দীন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ করতে এবং এ দেশকে আধিপত্যবাদের আগ্রাসন থেকে রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘সংবিধান সংস্কার বা সংশোধন যে নামেই বলা হোক, ৯৮ শতাংশ মুসলমানের এ দেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দিয়ে ইসলামী মূল্যবোধ ও ইসলামী অনুশাসনের রূপকল্প সংযোজন করতে হবে। মুসলিম ইতিহাস ঐতিহ্যের চর্চায় ইসলামী সংস্কৃতি ও পরিভাষাগুলো পাঠ্যপুস্তকে পুনরায় সংযোজন করতে হবে। বিষয়গুলো বাস্তবায়নে বর্তমান ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

সভায় বক্তব্য রাখেন দলের উত্তর জেলা সভাপতি হাবিবুর রহমান, দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনিসুর রহমান আমান, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল নঈমী, লেখক মোহাম্মদ গোলাম নবী প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের
অর্থনীতি

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়
চট্টগ্রাম

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.