• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিরোনাম

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩ ২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
অ- অ+
দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম : চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল দাবি করেছে, বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেটর) সহায়তায় জটিল ব্রেইনস্টেম গ্লিওমায় আক্রান্ত এক রোগীর ৩০টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

হাসপাতালটির ভাষ্য, চিকিৎসা শেষে রোগী ভেন্টিলেটর থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও হাঁটার সক্ষমতা ফিরে পেয়েছেন।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে তারা জানান, ১৮ বছর বয়সী এক তরুণ ম্যালিগন্যান্ট ব্রেইনস্টেম গ্লিওমায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের বাম পাশে দুর্বলতা, কথা বলতে সমস্যা এবং খাবার গিলতে গিয়ে শ্বাসনালীতে খাবার প্রবেশের ঝুঁকি তৈরি হয়।

পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার তীব্র কার্ডিওরেসপিরেটরি ফেলিউর দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে মেকানিক্যাল ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

এরপর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের ভিজিটিং কনসালট্যান্ট ডা. ভাস্কর চক্রবর্তীর নেতৃত্বে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রেখেই রেডিওথেরাপি শুরু করা হয়।

হাসপাতালটির দাবি, সক্রিয় ভেন্টিলেটর সাপোর্টে থাকা একজন রোগীর ৩০টি রেডিওথেরাপি সেশন সম্পন্ন করা দেশের ক্যান্সার চিকিৎসায় প্রথম ঘটনা।

হাসপাতাল জানায়, আইসিইউ ও ক্যান্সার বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসায় রোগীর অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়। পরে তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয় এবং ট্র্যাকিওস্টোমি টিউব অপসারণ করা হয়। গিলে খাওয়ার সক্ষমতা ফিরে আসায় এনজি টিউব খুলে দেওয়া হয়। পুনর্বাসন ও ফিজিওথেরাপির মাধ্যমে রোগী বর্তমানে ওয়াকারের সহায়তায় চলাফেরা করতে পারছেন।

চিকিৎসা-পরবর্তী কনট্রাস্ট এমআরআই ফিউশন পরীক্ষায় টিউমারেরও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে বলে হাসপাতাল দাবি করেছে।

সংবাদ সম্মেলনে ডা. ভাস্কর চক্রবর্তী বলেন, ‘আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রেডিওথেরাপি দেওয়া চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। সমন্বিত চিকিৎসার মাধ্যমে রোগীকে ভেন্টিলেটর থেকে মুক্ত করে সুস্থ করে তুলতে পারা পুরো চিকিৎসক দলের জন্য বড় অর্জন।’

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘সঠিক সময়ে সিদ্ধান্ত, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের জটিল ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব।’

হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিওও) সামির সিং বলেন, ‘এ ধরনের জটিল চিকিৎসায় আধুনিক প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর চিকিৎসায় রেডিয়েশন ও মেডিকেল অনকোলজি, ক্রিটিক্যাল কেয়ার, ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, ফিজিওথেরাপি, নিউট্রিশন ও নার্সিং বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একযোগে কাজ করেছেন।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.