আমিও কাঁদি।
বিগলিত হৃদয়ে আমারও অশ্রুধারা
কপোল পার করিয়া বহিত হয় চিবুক পর্যন্ত।
কোন এক আঁধার রাত্তিরে,
আমারও মন ঢুকরিয়া কাঁদিয়া উঠে কোন এক আজানা কারণে।
তখন নিজের দুঃখকে স্পর্শ করিতে গিয়া চমকিয়া উঠি।
এত যাতনা লইয়া কেমনে পার করিব এক জীবন।
নিশ্চুপ হয়ে, নিজেকে বুঝাই কষ্ট গোপন রাখিবার সব অলিখিত নিয়ম।
তবুও,
জীবনের কোন সুখ, কোন সাফল্য সেই বিষাদের কাছে জয়ী হতে পারে না।
















