• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

স্ট্র্যান্ড রোডের নতুন নাম ‘বেগম রোজী কবির সড়ক’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২২ ২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
অ- অ+
স্ট্র্যান্ড রোডের নতুন নাম ‘বেগম রোজী কবির সড়ক’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : গণতন্ত্র, মানবাধিকার ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’।

সোমবার (২২ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কের নামফলক উন্মোচন ও উদ্বোধন করেন চসিকের মেয়র শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, “তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য, চট্টগ্রামের অগ্নিকন্যা ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম রোজী কবির ছিলেন গণমানুষের নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চট্টগ্রামবাসীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।”

মেয়র আরও বলেন, ‘‘রাজনৈতিক জীবনের শুরু থেকেই বেগম রোজী কবির আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও মানবিক গুণাবলীর জন্য সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি যে সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’’

শাহাদাত হোসেন স্মৃতিচারণ করে বলেন, ‘‘ছাত্রজীবন থেকেই তিনি বেগম রোজী কবিরের স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছেন।’’

তিনি বলেন, “আমি মেডিকেল কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই তাকে কাছ থেকে দেখেছি। বিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। বেগম খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সংকটময় মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন, “রাজনীতি তার কাছে ক্ষমতার বিষয় ছিল না; ছিল মানুষের সেবা করার এক মহান ব্রত। সাধারণ মানুষের সমস্যা সমাধান, শিক্ষা, চিকিৎসা কিংবা সামাজিক উন্নয়ন—সবক্ষেত্রেই তিনি ছিলেন মানুষের আশ্রয়স্থল। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।”

মেয়র বলেন, “এমন একজন জননন্দিত নেত্রীর অবদানের যথাযথ মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। তবে তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক তাঁর নামে নামকরণ করতে পেরে আমরা আনন্দিত। এটি শুধু একটি সড়কের নামকরণ নয়, বরং গণমানুষের প্রতি তাঁর আজীবন সেবার প্রতি চট্টগ্রামবাসীর সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”

তিনি মরহুমা বেগম রোজী কবিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ‘বেগম রোজী কবির সড়ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, সাবেক কাউন্সিলর সফরাজ কাদের রাসেল ও দিদারুল আলম লাভু, বেগম রোজী কবিরের পুত্র ইয়াসিন মাবুদ ও ইঞ্জিনিয়ার ইয়াসির এ. মাবুদ, কন্যা ডা. ফারাহ নাজ মাবুদ, জামাতা মো. তারিকুজ্জামান, পুত্রবধূ শিরিন নুজহাত ও ডা. সুবর্ণা রহমান।

উল্লেখ্য, বেগম রোজী কবির (১৯৫১-২০২৪) তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানবাধিকার, নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার কর্মময় জীবন, সংগ্রাম ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিকে ধারণ করতেই নগরীর ঐতিহাসিক ও ব্যস্ততম স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.