• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৭ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
অ- অ+
সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য সাংবাদিকদের জন্য বিশেষ কর্মশালা করেছে অনার বাংলাদেশ। “প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইথ অনার এআই” শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করা হয় ঢাকায়। সাংবাদিকতা ও শিল্পখাতের নেতৃত্বস্থানীয় লোকজন এ আয়োজনে অংশ নেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফের সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘বর্তমানে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, ‘‘সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের উপর মানুষের আস্থাকে থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।’

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকতায় অনার এআইয়ের বিভিন্ন ফিচার তুলে ধরেন।

তিনি বলেন, ‘এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি, ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।’

কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার এবং ডন সামদানী এইচআর সার্ভিসেস ও টিনএজ লাইফস্কিল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সামদানি ডন।

তিনি বিভিন্ন ইন্টার‌্যাকটিভ আইসব্রেকার সেশন ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে সাংবাদিকতায় এআই টুল ব্যবহারের নানা দিক তুলে ধরেন।

এ সময় গোলাম সামদানি ডন দেখান, কীভাবে এআই সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অনারের সদ্য উন্মোচিত অনার ম্যাজিক এইট প্রো স্মার্টফোনটি ব্যবহার করার সুযোগ পান। এতে থাকা ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, প্রোঅ্যাকটিভ ইয়োইয়ো এআই অ্যাসিস্ট্যান্ট ও অন-ডিভাইস এআই সিকিউরিটি ফিচার সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সাংবাদিক ও অনার কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। এ আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিকতা, বিশ্বাস ও মিডিয়া কমিউনিটির প্রতি অনারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন
চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক
অর্থনীতি

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন
অর্থনীতি

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রত্যাশা আর্ট স্কুলের গোল্ড মেডেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিনোদন

প্রত্যাশা আর্ট স্কুলের গোল্ড মেডেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাত ১০টা ৩৪ মিনিটে একটি খবর, এরপর যা করলেন ডিসি জাহিদ!
চট্টগ্রাম

রাত ১০টা ৩৪ মিনিটে একটি খবর, এরপর যা করলেন ডিসি জাহিদ!

হালিশহরে পাঁচ সহযোগীসহ মাদক ব্যবসায়ী পাখি আক্তার গ্রেপ্তার
চট্টগ্রাম

হালিশহরে পাঁচ সহযোগীসহ মাদক ব্যবসায়ী পাখি আক্তার গ্রেপ্তার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

বাজারে গিয়ে অবাক ক্রেতারা, হু হু করে বাড়ছে দ্রব্যমূল্য

চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন : মেয়র শাহাদাত

চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন : মেয়র শাহাদাত

ঈদুল আজহার আনন্দ বাড়াতে বাজারে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট

ঈদুল আজহার আনন্দ বাড়াতে বাজারে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট

১৫ মে সাংবাদিক ফয়জুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী

১৫ মে সাংবাদিক ফয়জুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.