• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ণ
অ- অ+
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ানের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : আর্থিক সক্ষমতা ও গ্রাহক প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত বছর অর্থাৎ ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২ লাখ ২৫ হাজার ২৫৪টি বীমা দাবি নিষ্পত্তি করেছে, টাকার অংকে যার মোট পরিমাণ ৫৪৩ কোটি ২৮ লাখ টাকা।

নিষ্পত্তিকৃত দাবির মধ্যে ১ লাখ ১৩ হাজার ১৯৯টি মৃত্যু দাবির বিপরীতে ২৯৩ কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এটি শোকাহত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে ভূমিকা পালন করেছে। এছাড়া, ১ লাখ ৫ হাজার ৫২৪টি স্বাস্থ্য ও চিকিৎসা দাবির বিপরীতে ২১৭ কোটি ৬৯ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩২ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ করা হয়।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দাবি নিষ্পত্তির পরিমাণ ও সংখ্যা, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে যেখানে গার্ডিয়ান ১ লাখ ৫০ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করে ৪৩৯ কোটি টাকা পরিশোধ করেছিল, সেখানে ২০২৫ সালে দাবি নিষ্পত্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৫ হাজার ২৫৪টিতে, আর মোট পরিশোধিত অর্থের পরিমাণ পৌঁছায় ৫৪৩ কোটি ২৮ লাখ টাকায়।

এই ধারাবাহিক বার্ষিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের কার্যকর পরিচালন দক্ষতার প্রতিফলন। এই ধারাবাহিকতা দেশের অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে স্থিতিশীল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে এর অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এ বিষয়ে গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, “আমরা প্রতিটি দাবি নিষ্পত্তির মাধ্যমে একটি করে প্রতিশ্রুতি পূরণ করি। গ্রাহকদের সবচেয়ে প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই গার্ডিয়ানের মূল অঙ্গীকার। স্বচ্ছতার সাথে দ্রুত সময়ের মধ্যে সেবা দেয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখাই আমাদের কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু।”

বর্তমানে, গার্ডিয়ান দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের জন্য বিমা সুরক্ষা নিশ্চিত করছে এবং ৫০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির সেবাকে আরও শক্তিশালী করতে দেশজুড়ে এর ৪৫০টিরও বেশি অংশীদার হাসপাতাল রয়েছে। এছাড়াও, গ্রাহকেরা ২৪ ঘণ্টা সহায়তা পেতে সার্বক্ষণিক হেল্পলাইন ১৬৬২২-এ যোগাযোগ করতে পারেন।

শক্তিশালী বিমা দাবি নিষ্পত্তির রেকর্ড এবং দেশজুড়ে সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বিমা খাতে নিজেদের অবস্থান আরও মজবুত করে চলেছে। এর ফলে দেশের লক্ষ লক্ষ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক নিরাপত্তা লাভ করছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি
অর্থনীতি

১৬০ টাকা কেজি কাঁচা মরিচ ১৪০ টাকায় গোল বেগুন

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

ইস্তেগফার আল্লাহর পছন্দের একটি ইবাদত ও সাইয়েদুল ইস্তেগফারের অনন্য ফজিলত

খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে মামলা
চট্টগ্রাম

খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে মামলা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : ডিসি জাহিদ

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : ডিসি জাহিদ

১৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে মশা নিধনে চসিকের ক্রাশ প্রোগ্রাম

১৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে মশা নিধনে চসিকের ক্রাশ প্রোগ্রাম

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.