• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েটের গল্পে নতুন আঙ্গিকে ‘অমর প্রেম গাথা’

চ
প্রকাশিত: জানুয়ারি ১৪ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
অ- অ+
শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েটের গল্পে নতুন আঙ্গিকে ‘অমর প্রেম গাথা’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নতুন প্রযোজনা নাটক ‘অমর প্রেম গাথা’ মঞ্চস্থ হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থ হয়েছে।

চট্টগ্রামের তরুণ ও উদীয়মান নাট্যকর্মীদের অংশগ্রহণে নাটকটির আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নাট্যকলা বিভাগ। এটি শিল্পকলা একাডেমির নিজস্ব প্রযোজনা। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের শিক্ষক জোবায়দুর রশিদ এবং সহ-নির্দেশনায় ছিলেন নাট্যকর্মী বিজন চৌধুরী।

নতুন উপস্থাপনা ও ভিন্ন আঙ্গিকে নির্মিত ‘অমর প্রেম গাথা’ নাটকটি প্রেম, সংঘাত ও মানবিকতার এক চিরন্তন নাট্যযাত্রা তুলে ধরে। নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর আদলে নির্মিত হলেও এর কাহিনি বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে রূপান্তর করা হয়েছে। ইতালির ভেরোনা নগরের ক্যাপুলেট ও মন্টাগু পরিবারের দ্বন্দ্বের পরিবর্তে এখানে দেখানো হয়েছে খান পরিবার ও চৌধুরী পরিবারের শত্রুতা। গল্পে রোমিওর চরিত্রে খান পরিবারের রহমান এবং জুলিয়েটের চরিত্রে চৌধুরী পরিবারের জুলেখার প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন ভাস্কর রায়, হুমায়রা তানশি মজুমদার, মো. ফোরকান রাসেল, মো. ইমরান, অন্তু দে, সালমা আক্তার, শান্তা ইসলাম, প্রানেশ দত্ত, ফয়সাল, সৌরভ দাশ, তাবাসসুম আশরাফ অহনা, অংশী দাশ, অর্ক মজুমদার, খায়রুল, রিদুয়ান চৌধুরী, সরোয়ার কাদের, আহনাফ অভ্র, স্বপ্ন মজুমদার ও ইমরান হোসেন।

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার মো. আয়াজ মাবুদ বলেন, ‘নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক দিক।’

তিনি ভবিষ্যতেও এ ধরনের নাট্যপ্রযোজনা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে নাটকচর্চায় যুক্ত থাকার আহ্বান জানান।

জোবায়দুর রশিদ বলেন, ‘এই প্রযোজনার মাধ্যমে বহু শিক্ষার্থী প্রথমবারের মতো মঞ্চে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।’

নিয়মিত অনুশীলন এবং এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তারা ভবিষ্যতে দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাটকের আলোক, সেট ও শব্দ আবহ পরিকল্পনায় ছিলেন জোবায়দুর রশিদ ও বিজন চৌধুরী। মেকআপ ও কস্টিউম ডিজাইন করেন বিনা দাশ গুপ্ত। নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল।

ShareTweetShare

আরও পড়ুন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার
বিনোদন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
অর্থনীতি

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি
চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত
চট্টগ্রাম

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
খেলাধুলা

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.