• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত হিসেবে গড়ে তুলতে চাই : শাহাদাত

চট্টগ্রাম
প্রকাশিত: অক্টোবর ১৬ ২০২৫, ১৯:৪৭ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত হিসেবে গড়ে তুলতে চাই : শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা জিইসি মোড়ের জলাবদ্ধতা নিরসন এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটু। আয়োজনে ছিলেন জিইসি মোড়স্থ দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ এবং সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমাজ।

অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘আজকে আমরা যে ড্রেনেজ কাজের উদ্বোধন করছি, এর দৈর্ঘ্য ১০৬ দশমিক ৭০ মিটার এবং এর বাজেট ধরা হয়েছে ৬০ লক্ষ ৫০ হাজার টাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হবে। আমরা চাই, সবাই মিলে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে তুলতে।’

‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নিয়মিতভাবে জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় আমরা সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে এখানে যেন অযথা ব্যানার-ফেস্টুন না ঝুলানো হয়, সেটা সবাই খেয়াল রাখবেন। প্রয়োজনে প্রশাসন ব্যবস্থা নেবে।’

মেয়র বলেন, ‘এলাকার ফুটওভার ব্রিজের কাজও দ্রুতগতিতে চলছে। কিছু টেকনিক্যাল কারণে কিছুটা বিলম্ব হলেও কাজ বন্ধ নেই—রাতে কাজ চলছে, ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। যানজট নিরসনেও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তার, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.