• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার আনল গ্রামীণফোন ও পামপে

ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৫, ১৫:৪৪ অপরাহ্ণ
অ- অ+
কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার আনল গ্রামীণফোন ও পামপে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের সহযোগী পামপে’র সাথে পার্টনারশিপ সম্প্রসারণ করেছে। এই পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন।

এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

পামপে’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা।

এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার ৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪ হাজার ৫০০ মিনিট এবং ৪ হাজার ৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬ হাজার ৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।

পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।

সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের জন্য সব সময় উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন। পামপে’র সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি- যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। সুবিধাজনক কিস্তি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল যোগ করে আমরা শুধু প্রাথমিক খরচের সীমাবদ্ধতা দূর করছি না, সহজ হয়েছে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকার সুযোগ যা ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।”

পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান যোগ করেন, “গ্রামীণফোনের সাথে আমাদের পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা শুধু স্মার্টফোন অর্থায়নের প্ল্যাটফর্ম থেকে আরও বিস্তৃত সেবার দিকে এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডেল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।”

সহজলভ্য, নিরাপদ ও নমনীয় সমাধান প্রদানের মাধ্যমে পামপে’র সাথে এই অংশীদারত্ব আর্থিক অন্তর্ভূক্তি ও দেশজুড়ে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে, যা টেলিকম ও ফিনটেক খাতের জন্য একটি মানদণ্ড তৈরি করেছে।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.