• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯ ২০২৫, ১৫:৩০ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট হ্যান্ডলিং ৫ হাজার টিইইউএস ছাড়িয়েছে। এর মধ্যে ইমপোর্ট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউস ও এক্সপোর্ট ২ হাজার ৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫ হাজার ১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সূত্রে শুক্রবার (২৯ আগস্ট) এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার নেয়। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় আগের তুলনায় কনটেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে। আগে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনে সিডিডিএলের অধীনস্থ কর্মকর্তা ও সদস্যরা অত্যাধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। ১-২৮ আগস্ট সিডিডিএলের পরিচালনায় এনসিটি- ২, ৩, ৪ ও ৫ নমস্বর বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।

মঙ্গলবার (২৬ আগস্ট) কনটেইনার হ্যান্ডলিং নিয়ে একটি এনালাইসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

বন্দরের সার্বিক কার্যক্রমকে বেগবান করতে অধিক কনটেইনার হ্যান্ডলিংয়ের কোনো বিকল্প নেই। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিংয়ের একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

ShareTweetShare

আরও পড়ুন

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই
অর্থনীতি

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
লীড-২

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান
চট্টগ্রাম

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বৃহস্পতিবার আউলিয়া হাফেজনগরীর ৯১তম উরছ শরীফ

আগ্রাবাদে ছালামত আলী শাহ্ আমিরীর ওরশ সোমবার

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.