• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ভাটিখাইনে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন দুই শতাধিক মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ২১:০২ অপরাহ্ণ
অ- অ+
ভাটিখাইনে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন দুই শতাধিক মানুষ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এই চক্ষু ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

গাউসিয়া আই কেয়ার সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের তত্ত্বাবধানে এবং ভাটিখাইন উন্নয়ন ফোরাম ও নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মোট ২০৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩ জন রোগীর ছানি সমস্যা শনাক্ত করে তাদের অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া, অন্যান্য রোগীদের বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন গাউসিয়া আই কেয়ার সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আজম হক জিকু এবং ডা. মো. সোহেল সাইমন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্ত্তী, প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, অভিভাবক প্রতিনিধি ও ফোরামের সদস্য জিয়াউর রহমান, ফোরামের উপদেষ্টা আশিকুর মোস্তফা তাইফু এবং প্রতিনিধি মো. রাসেদ ও উজ্জ্বল দে।

ক্যাম্পে বক্তারা বলেন, “এই আই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ছিল চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যারা আর্থিক কারণে চিকিৎসা গ্রহণে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানে জানানো হয়, ভাটিখাইন উন্নয়ন ফোরাম সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া ও কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চোখের চিকিৎসা নিতে আসা প্রবীণ বাসিন্দা আবদুর রহমান বলেন, “চোখের সমস্যা আমার জীবনে বড় একটি প্রতিবন্ধকতা ছিল। আজকের ক্যাম্পে এসে আমার সমস্যার সঠিক কারণ জানতে পেরেছি এবং অপারেশনের সুযোগ পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো মানুষের জন্য সত্যিই আশার আলো।”

চক্ষু ক্যাম্পটি স্থানীয় জনসাধারণের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.