• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ভিপি নুরকে ঘিরে উত্তপ্ত পটিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১ ২০২৫, ১৩:৩৮ অপরাহ্ণ
অ- অ+
ভিপি নুরকে ঘিরে উত্তপ্ত পটিয়া
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া জেলায় আসন্ন ‘জুলাই গণসমাবেশ’ ঘিরে উত্তেজনা চরমে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসছেন গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তাপ।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পটিয়া থানার মোড়ের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সমাবেশকে বানচাল করতে বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে খোলা-গোপন হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, শ্রীমাই ব্রিজ, শাহচান্দ আউলিয়ার মাজার গেট এবং গ্রিচৌধুরী বাজার এলাকায় তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

তারা বলেন, “গণতান্ত্রিক দেশে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি দেওয়া- এসব অশুভ, অগণতান্ত্রিক এবং কাপুরুষোচিত আচরণ। যারা এসব করছে, তাদের মনে রাখা উচিত, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে- বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, এবারও করবে না।”

নেতারা আরও বলেন, “আমরা পটিয়াবাসীকে আশ্বস্ত করছি—সব বাধা পেরিয়ে এই সমাবেশ সফল হবে। পটিয়াকে ‘চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবে গড়তে গণ অধিকার পরিষদ সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (১২ জুলাই) পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ‘জুলাই গণসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভিপি নুরুল হক নুর। বিশেষ অতিথি থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

সমাবেশ সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আহ্বায়ক এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুল হক তায়েফ।

উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আহ্বায়ক বিকে দত্ত, যুব অধিকার পরিষদ আহ্বায়ক মো. আরাফাত নবাব, ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদ।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.