• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বাকলিয়া স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াঙ্গন: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৯ ২০২৫, ১৮:০৮ অপরাহ্ণ
অ- অ+
বাকলিয়া স্টেডিয়াম হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াঙ্গন: চসিক মেয়র

শাহাদাত হোসেন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আওতাধীন বাকলিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র শাহাদাত হোসেন।

রোববার (২৯ জুন) মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। ফর্টিস গ্রুপের অর্থায়ন ও বাস্তবায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একই দিনে তিনি হালিশহর হাউজিং এস্টেটের বিডিআর মাঠের সংস্কার কাজেরও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘‘আমার ইচ্ছা নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ, ওয়াকিং স্পেস ও শিশুপার্ক গড়ে তোলা। চসিকের পক্ষ থেকে নাগরিকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এছাড়াও অন্যান্য সরকারি সংস্থার সাথেও ভূমি বরাদ্দের বিষয়ে আলোচনা চলছে।’’

তিনি আরো বলেন, “আমি দেখেছি শিশুদের খেলার অধিকারেও বৈষম্য তৈরি হয়েছে। টার্ফ মাঠ তৈরি হওয়ায় অস্বচ্ছল পরিবারের শিশুরা সেখানে খেলতে পারছে না। এটা যেন না হয়, সে জন্য আমার লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা। শিশুদের মাঠে ফিরাতে পারলে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা অনেকাংশে কমে আসবে।”

শিশু-কিশোরদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে মাঠ ও খেলার প্রয়োজনীয়তা তুলে ধরে মেয়র আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, ছোটদের অনেকেই এখন মোবাইলের মধ্যে ডুবে যাচ্ছে। এটা প্রযুক্তির যুগ, তবে সারাদিন মোবাইল স্ক্রিনে চোখ রাখলে সুস্থ দেহ গঠন সম্ভব নয়। এক সময় যেসব রোগ শুধু ৬০ বছরের পর দেখা যেত, সেগুলো এখন ২০-৪০ বছর বয়সীদের মধ্যেই দেখা দিচ্ছে। এটা একটি ওয়ার্নিং সাইন। এ অবস্থা থেকে বের হতে হলে শিশু-কিশোরদের মাঠে ফেরানো অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, “চট্টগ্রাম একসময় খেলোয়াড় তৈরির কারখানা ছিল। এখন মাঠ সংকটে নতুন খেলোয়াড় উঠে আসছে না। তাই আমরা মাঠগুলোকে ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিকায়ন করছি।”

বাকলিয়া স্টেডিয়াম সম্পর্কে মেয়র বলেন, “এই মাঠটি কর্ণফুলীর পাড়ে অবস্থিত হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে। যেমন অস্ট্রেলিয়ায় ছোট ছোট গ্যালারিসহ আধুনিক মাঠ তৈরি করা হয়, তেমনি আমরাও এই মাঠকে একটি আদর্শ ক্রীড়াঙ্গনে রূপান্তর করতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. খালেকুজ্জামান, চসিক মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম আমিন ও আলী আকবর।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.