• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পটিয়ায় তিন দিনের ভূমি মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৫ ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
অ- অ+
পটিয়ায় তিন দিনের ভূমি মেলার উদ্বোধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলার পটিয়ায় তিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) বিকেলে ‍উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস মাঠে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।

পটিয়া উপজেলা ভুমি অফিসের আয়োজনে ও ভুমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি মেলা-২০২৫ তিন দিন ব্যাপী এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্লাবন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো. ইমাম হোসেন গাজী, নাজির হামিদুর রহমান, সায়রাত সহকারী সঞ্জয় কান্তি শীল, সার্টিফিকেট পেশকার সুদীপ্ত দাশ, চাপড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকতার কামাল চৌধুরী, পটিয়া সদর ভূমি সহকারী কর্মকর্তা খোরশেদুল আলম, খরনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদুল আলম, ধলঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

এর আগে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি।

মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার/বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী/পরিদর্শনকারী/পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানো। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানাথ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।’

এছাড়াও মেলার বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়িতে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হবে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক
চট্টগ্রাম

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম
বিনোদন

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম

চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
চট্টগ্রাম

চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
লীড-২

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু
চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.