• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রে ফিরতে হবে: গিয়াস উদ্দিন কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩ ২০২৫, ২০:৪৪ অপরাহ্ণ
অ- অ+
জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রে ফিরতে হবে: গিয়াস উদ্দিন কাদের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের যে সম্ভাবনার কথা বলেছেন সেটিকে নির্বাচনের রোডম্যাপ ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, স্থায়ী সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, রফিকুল ইসলাম সেলিম, সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচন দিতে হবে। আর এই সংষ্কারের ভিত্তি হতে পারে সংবিধানের পঞ্চম সংশোধনী। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে মূলনীতি স্থাপন করেছেন তা নিয়ে কারো কোন দ্বিমত নেই।’

তিনি বলেন, ‘স্বাধীনতার যে ঘোষণার অনেক কিছুই ‘৭২’-এর সংবিধানে রাখা হয়নি। আর চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র হত্যাসহ মানুষের বাকস্বাধীনতার কবর রচনা করা হয়েছিলো। কিন্তু ‘৭৫এর পট পরিবর্তন এবং সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা, আল্লাহর উপর পূর্ন আস্তা ও বিশ্বাসসহ যে মূলনীতি স্থাপন করেন তা নিয়ে কারো কোন দ্বিমত নেই। সুতরাং ওই মূলনীতি ধরেই সংস্কার এগিয়ে নেওয়া যেতে পারে।’

অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, ‘এই সরকার যেসব ভালো কাজ করছে। ক্ষমতায় আসলে বিএনপি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মেধা পাচারের বদনাম গুছিয়ে বর্তমান সরকার মেধাবীদের দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছে, তারা ভালো করছেন। বিএনপি এটি মনে রাখবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রফেসর ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রফেসর ইউনূস বাংলাদেশের পক্ষে ন্যায্য কথাই বলেছেন।’

চীনে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায় উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রফেসর ইউনূস নির্বাচনে যে সম্ভাব্য সময় বলেছেন সেটাই রোডম্যাপ। আর কারা কি বললেন সেটা দেখার প্রয়োজন নেই। কিছু জরুরি সংষ্কার শেষ করে নির্বাচন দিতে হবে। এইটাই জনগণের প্রত্যাশা।’

হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের স্বপ্ন পূরণে বিএনপি কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা অটূট থাকবে। শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল এটাই প্রমাণ করে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপ্রার্থক্য আছে। কিন্তু দেশের প্রশ্নে, অখন্ডতার প্রশ্নে আমরা এককাতারে আসতে পারি তা আবারও প্রমাণিত হয়েছে। এটা আধিপত্যবাদি শক্তির জন্য একটি চূড়ান্ত বার্তা।’

ShareTweetShare

আরও পড়ুন

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের মেগা প্রকল্প উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
চট্টগ্রাম

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের মেগা প্রকল্প উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী

শুরু হলো ‘স্বাধীনতার বইমেলা চট্টগ্রাম ২০২৬’
চট্টগ্রাম

শুরু হলো ‘স্বাধীনতার বইমেলা চট্টগ্রাম ২০২৬’

রাঙ্গুনিয়ায় মাদক বিরোধী ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা’ শনিবার
চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় মাদক বিরোধী ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা’ শনিবার

যত্রতত্র গাড়ী পার্কিং ও যানজট নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে
রাজনীতি

যত্রতত্র গাড়ী পার্কিং ও যানজট নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে

পটিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের কাসেমির ইন্তেকাল
রাজনীতি

পটিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের কাসেমির ইন্তেকাল

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘স্বাধীনতার বইমেলা চট্টগ্রাম’
চট্টগ্রাম

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘স্বাধীনতার বইমেলা চট্টগ্রাম’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শিল্পকলা একাডেমিতে ‘আবৃত্তি’ বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতিমন্ত্রী বরাবর স্মারকলিপি

শিল্পকলা একাডেমিতে ‘আবৃত্তি’ বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতিমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম পিআইডিতে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম পিআইডিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ইস্পাহানি গেটের বস্তিতে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর

ইস্পাহানি গেটের বস্তিতে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.