• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৪, ১৭:৪৭ অপরাহ্ণ
অ- অ+
বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম আজ সোমবার (১১ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মাহফুজ আলম লিখেছেন, ’৭১-পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’

তিনি আরও লিখেন, শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায়স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে- অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (১৯৭২-১৯৭৫, ২০০৯-২০২৪)। তাহলেই আমরা ’৭১-এর পূর্বের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোন ধরনের পুনর্মিলন হবে না।

মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন। তাতে তাকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন, সেখানকার দেয়ালে পূর্বে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। আর আজ যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে শেখ মুজিবের ছবি দেখা যায়নি।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। তাদের শপথ অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দরবার হলে যে স্থানে উপদেষ্টারা শপথ নিচ্ছেন, এর ঠিক পেছনেই শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো। পরে ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

পোস্টের নিচে করা মন্তব্যের উত্তরও দিয়েছেন এ উপদেষ্টা। ওয়াহিদ উজ জামান নামের একজন লিখেন, ভাই এইটা কি ছেলেভুলানো কাজ হল না? যদি মুজিববাদীরা উপদেষ্টার গদিতেই থাকে তাহলে মুজিবের ছবি সরিয়ে কী লাভ? উত্তরে মাহফুজ আলম বলেন, ‘আমি কাউকে ভুলাচ্ছি না। আমি আমার গিল্ট (অপরাধবোধ) থেকে মুক্ত হলাম।’

মাহফুজ আলম তার পোস্টের কমেন্ট বক্সে একটি ছবিও যুক্ত করেছেন। ওই ছবিতেও তাকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে সেখানকার দেয়ালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি রয়েছে।

দেয়ালে টাঙানো এই তিন নেতার ছবির সামনে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে মাহফুজ আলম লিখেন, সত্যিকারের ও গণতান্ত্রিক পূর্বপুরুষদের সঙ্গে।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.