• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ মতামত

অবস্থা দৃষ্টে মনে হয় আলেমরাই এ দেশের সংখ্যালঘু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭ ২০২৪, ১৯:৫৭ অপরাহ্ণ
অ- অ+
অবস্থা দৃষ্টে মনে হয় আলেমরাই এ দেশের সংখ্যালঘু

আব্দুল হান্নান চৌধুরী

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আব্দুল হান্নান চৌধুরী: বিশাল একটা সমাবেশ করতে পারলেই আলেমরা বড় একটা তৃপ্তির ঢেঁকুর তোলেন। বড় বড় ইসলামী সমাবেশ আয়োজনের মধ্যে আমি কোন অর্জন দেখি না; যদি সেখানে জাতির জন্য সুনির্দিষ্ট কোন কর্মসূচি না থাকে। একটি মহা সমাবেশ মানেই সেখানে জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসবে; জাতি ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা পাবে। কিন্তু, এসব বড় সম্মলেন থেকে তেমন কোন নির্দেশনা আসে না। তুরাগ নদীর পাড়ে প্রতি বছর তাবলীগ জামায়াতের লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। কিন্তু, সেখান থেকে গোটা জাতি কি দীক্ষা অর্জন করে, আমি সেরা বুঝতে পারি না। ২০১৩ সালের ৫ শাপলা চত্বরে হেফাজত যে সমাবেশ করেছিল, তা কি জন্য কোন টার্গেট নিয়ে করেছিল তা আমার আজও অজানা রয়ে গেল। অথচ সেদিন আওয়ামী ফ্যাসিস্টদের হামলায় অসংখ্য ছাত্র ও আলেম নিহত হয়েছিল। যারা নিহত হয়েছিল তার হিসাবও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আজকের সমাজে আলেমরা হলেন সবচেয়ে অবহেলিত, নিগৃহীত ও নিপীড়িত। এর একমাত্র কারণ হল, তারা সামাজিক ক্ষেত্রে নিজস্ব বলয় ও প্রভাব-প্রতিপত্তি সৃষ্টি করতে পারেনি। আপনি দেখুন, একজন আলেম মসজিদে স্বল্প বেতনে চাকুরী করেন। তিনি কমিটির সভাপতির কথা ছাড়া কোন কাজ করতে পারেন না। মসজিদ কমিটির উপর তিনি কোন প্রভাব খাটাতে পারেন না। একজন ইমাম শুধু মসজিদের ইমাম নয়, তিনি হলেন সমাজেরও ইমাম। সমাজের বিভিন্ন বিষয়ে তিনিই সিদ্ধান্ত দিবেন। কিন্তু, আমাদের সমাজে তার উল্টোটাই আমরা দেখি। আলেমদের জীবন মান উন্নয়নে রাষ্ট্রেরও তেমন কোন ভূমিকা দেখা যায় না। অবস্থাদৃষ্টে মনে হয় আলেমরাই এ দেশের সংখ্যালঘু।

বেশির ভাগ আলেম ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত থাকেন। ওয়াজে তারা দ্বীন কায়েমের জন্য জোরালো বক্তব্য রাখেন ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে হুংকার তোলেন। কিন্তু, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কিছু কর্মসূচি ও পরিকল্পনা দরকার, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের উপস্থিতি দরকার বিষয়টি নিয়ে আলেমদের একটা বৃহৎ অংশ চিন্তা করেন বলে মনে হয় না।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে নাস্তিক ও ইসলাম বিরোধীরা দখল করে বসে আছে। এসব সেক্টরে হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া আর কাউকে দেখা যায় না। আলেমদের সমাজে অবহেলিত অবস্থা থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে হবে। ধর্ম চর্চার পাশাপাশি তাদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান নিয়েও গবেষণা করতে হবে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নিজেদের অবস্থান গড়ে তোলার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে।

আজ গোটা রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতির সয়লাব। এখান থেকে জাতিকে মুক্ত করতে হলে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে হবে। তাই, ওয়াজ নসিহত ও ধর্ম চর্চার পাশাপাশি দূর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য পরিকল্পিত কর্মসূচি নিয়ে আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

লেখক: গবেষক, চট্টগ্রাম।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.