• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিরোনাম

হাতিয়ার মেঘনায় দশ ট্রলার ডুবি, আট মাঝিসহ পাঁচ ট্রলার নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪ ২০২৪, ১৪:৩২ অপরাহ্ণ
অ- অ+
হাতিয়ার মেঘনায় দশ ট্রলার ডুবি, আট মাঝিসহ পাঁচ ট্রলার নিখোঁজ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাতিয়া, নোয়াখালী: বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দশটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১৮ জন জেলেকে নদীতে থাকা মাছ ধরা ট্রলারের অন্য জেলেরা জীবিত উদ্ধার করেছে। এখনো পাঁচটি ট্রলারসহ আট মাঝি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মনিরজ্জামান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি এলাকায় এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মালিকেরা হলেন বাবর মাঝি, জান মিয়া, দেলোয়ার মাঝি, হেলাল উদ্দিন, শহীদ মাঝি, মেহরাজ মাঝি ও ইউনুছ মাঝি। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গেল কয়েক দিনে মাছ ধরার জন্য উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার। সাগর উত্তাল থাকায় বিকাল থেকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। ঘাটে ফেরার সময় ট্রলারগুলো বৈরী আবহাওয়ায় ঝড়ো বাতাসের কবলে পড়ে মেঘনা নদীর মোহনায় বিভিন্ন সময়ে দশটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে, জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এছাড়া, মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে। সেগুলোর এখনো কোন সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি নামে ব্যক্তি গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো. মনিরুজ্জামান বলেন, ‘তাৎক্ষণিক কিছু জেলেকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচটি ট্রলারসহ আট মাঝি এখনো নিখোঁজ রয়েছে।’

নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
অর্থনীতি

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান
অর্থনীতি

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
জাতীয়

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন
শিক্ষা

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়
অর্থনীতি

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফের বাড়ানো এলপিজির মূল্য

আরও বাড়ল এলপি গ্যাসের দাম

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.