• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

এক সপ্তাহ পর ঢাকার সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২ ২০২৪, ১৬:০৭ অপরাহ্ণ
অ- অ+
এক সপ্তাহ পর ঢাকার সড়কে ফিরল ট্রাফিক পুলিশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকা মহানগর এলাকায় সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। গেল এক সপ্তাহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতিতে ছিল পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল আটটা থেকে রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।

মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিবাগ, শাহবাগ, আগারগাঁও, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও মহাখালী ঘুরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোথাও কোথাও পুলিশের সাথে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এক সাথে কাজ করছেন।

কাকরাইল মোড়ে রমনা বিভাগের সার্জেন্ট সাব্বির আহমেদ বলেন, ‘সোমবার (১২ আগস্ট) সকাল আটটা থেকে আমার কাকরাইল মোড়ে দুইজন সার্জেন্ট ও সাতজন সদস্য দায়িত্ব পালন শুরু করেছি। এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি আরো আটজন আনসার সদস্য ও শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।’

সকালে সড়কে ট্রাফিক পুলিশ দেখে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। আগারগাঁওয়ে মেহেদী হাসান নামে পথচারী জানান, সড়কে ট্রাফিক পুলিশ দেখে ভাল লাগছে। আশা করি, সড়কে শৃঙ্খলা ফিরবে, পরিস্থিতিও স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রীর পদ থেকে গেল ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনায় ঢাকার বিভিন্ন থানা, ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে বহু পুলিশ সদস্য হতাহত হন। আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। সড়ক ছেড়ে যান ট্রাফিক পুলিশ সদস্যরাও। এ অবস্থায় ঢাকাসহ পুরো দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। এ পরিস্থিতিতে দায়িত্ব সামলাতে রাস্তায় দেখা গেছে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষার্থীদের।

মাথায় জাতীয় পতাকা, গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ট্রাফিক সিগন্যালে ঘাম ঝরান শিক্ষার্থীরা। তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন। পাশাপাশি, সড়কে বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ চলে। ফলে, যেখানে-সেখানে থামতে পারেনি গাড়ি। উল্টো পথে চলার কোন সুযোগ ছিল না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাচলও বন্ধ ছিল। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া ছিল না চালকদের। পথচারীরা রাস্তা পার হন শৃঙ্খলা মেনে। এমন চিত্র দেখা গেছে ঢাকার বিভিন্ন সড়কে।

শহরের কোথাও অকারণে দাঁড়াতে পারেনি কোন গণপরিবহন। গাড়িগুলোকে চলতে হয়েছে লেন মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারেননি চালকরা। বাসচালকদের আজীবনের অভ্যাস এক দিনে বদলে যেতে দেখেছেন নগরবাসী।

শিক্ষার্থীদের এমন কাজে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বিশেষ করে চালকরা বেশি খুশি। অন্যান্য সময় রাস্তায় বের হলেই ট্রাফিক পুলিশ বিভিন্ন ঝামেলা করত। গেল দুই দিন ধরে সেই ধরনের জটিলতায় পড়তে হয়নি।

শিক্ষার্থীরা বলেন, ‘একজন ট্রাফিক যেভাবে সড়কে দায়িত্ব পালন করতেন, তারাও চেষ্টা করেছেন। তবে, সড়কের নীতিগুলো অনুসরণের বিষয়গুলো দেখছেন তারা। মোটরসাইকেলে দুইজনের বেশি বসতে দেখলে জীবনের ঝুঁকির ব্যাপারে সচেতন হওয়ার ব্যাপারটি স্মরণ করিয়ে অন্তত একজনকে নেমে যাওয়ার অনুরোধ করেছেন।’

ছাত্র-জনতা সামাল দেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখও। মোটরসাইকেল, অটোরিকশা, হেঁটে যাওয়া উৎসুক সাধারণ মানুষ যে যেভাবে পেরেছেন অচলাবস্থার প্রথম দিকে উঠেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। কিন্তু, ধীরে ধীরে সেই পরিস্থিতিও পাল্টে গেছে। ছাত্র-জনতার পক্ষ থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে নিষিদ্ধ সব যানবাহন। মোটরসাইকেল ও অটোরিকশা উঠতে দেয়া হয়নি।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.