• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ভারতের কাছে হেরে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২ ২০২৪, ১৪:৩৫ অপরাহ্ণ
অ- অ+
ভারতের কাছে হেরে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: পরাজয় দিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ। বিশ্বকাপের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরেছে টাইগাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮২ রান করে ভারত। উত্তরে ২০ ওভারে নয় উইকেটে ১২২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার সঞ্জু স্যামসনকে হারায় ভারত। এক রান করে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের শিকার হন স্যামসন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও পান্থ ৪৮ রান যোগ করেন। দুইটি চার ও একটি ছক্কায় ১৯ বলে ২৩ রান করা রোহিতকে শিকার করেন স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৫৯ রানে রোহিত ফেরার পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন পান্থ ও সূর্যকুমার যাদব। চারটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৩ রান করে আহত অবসর নেন পান্থ। চারটি চারে ১৮ বলে ৩১ রান করেন সূর্য। শিবম দুবে ১৪ রানে থামলে, ভারতকে বড় সংগ্রহ এনে দেন হার্ডিক পান্ডিয়া। ছয় নম্বরে নেমে দুইটি চার ও চারটি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪০ রান করেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮২ রান করে ভারত।

আটজন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। এরমধ্যে মাহেদি-শরিফুল-মাহমুদুল্লাহ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন। উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান-সৌম্য সরকার-রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

উত্তরে খেলতে নেমে চতুর্থ ওভারের মধ্যে দশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ভারতীয় পেসার আশদীপ সিংয়ের প্রথম ওভারে সৌম্য সরকার শূন্য ও তৃতীয় ওভারে লিটন দাস ছয় রানে আউট হন। চতুর্থ ওভারে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খালি হাতে বিদায় দেন পেসার মোহাম্মদ সিরাজ।

শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। একটি চারে ১৩ রান করা হৃদয়কে আউট করে অষ্টম ওভারে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। পরের ওভারে তানজিদকে বিদায় দেন পান্ডিয়া। আউট হৗযার পূর্বে দুইটি চারে ১৭ রান করেন তানজিদ। নবম ওভারের মধ্যে দলীয় ৪১ রানে পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু, ষষ্ঠ উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদুল্লাহ। ৬২ বলে ৭৫ রানের জুটি গড়ে ব্যাটিং অনুশীলন সেরেছেন দুইজনে। জসপ্রিত বুমরাহর করা ১৯তম ওভারের প্রথম বলে আহত অবসর নেন মাহমুদুল্লাহ। চারটি চার ও একটি ছক্কায় ২৮ বলে ৪০ রান করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে আউট হন দুইটি চারে ৩৪ বলে ২৮ রান করা সাকিব। দুবের শেষ করা ওভারে রিশাদ পাঁছ ও জাকের শূন্যতে থামেন। শেষ পর্যন্ত নয় উইকেটে ১২২ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। ভারতের আর্শদীপ ও দুবে দুইটি করে উইকেট নেন।

আগামী ৮ জুন ‘ডি’ গ্রুপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮২/৫, ২০ ওভার (পান্থ ৫৩ (আহত অবসর), পান্ডিয়া ৪০*, মাহমুদুল্লাহ ১/১৬)।

বাংলাদেশ: ১২২/৯, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৪০ আহত অবসর, সাকিব ২৮, দুবে ২/১১)।

ফল: ভারত ৬০ রানে জয়ী।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.