• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত; জয় পেয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৯ ২০২৪, ১৮:১৯ অপরাহ্ণ
অ- অ+
বিশ্বকাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত; জয় পেয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ডালাস, যুক্তরাষ্ট্র: বৈরি আবহাওয়ায় অবকাঠামোর অবনতির কারণে মঙ্গলবার (২৮ মে) রাতে টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ১ জুন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে, অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।

বুধবার (২৯ মে) ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া সাত উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে বিশ্রামের কারণে এ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। ফলে, মূল দলের নয়জন খেলোয়াড়ের সঙ্গে প্রধান কোচ, প্রধান নির্বাচক ও ফিল্ডিং কোচকে নিয়ে একাদশ সাজায় অস্ট্রেলিয়া।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। সাত নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন উইকেটরক্ষক জানে গ্রিন। মালান ক্রুগারের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা তিনটি, জশ হ্যাজেলউড দুইটি উইকেট নেন।

উত্তরে ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরিতে দশ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ছয়টি চার ও তিনটি ছক্কায় মাত্র ২১ বলে ৫৪ রান করেন ওয়ার্নার।

আরেক ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮১ রান করে নেদারল্যান্ডস। উত্তরে ১৮ দশমিক পাঁচ ওভারে ১৬১ রানে অলআউট হয় শ্রীলংকা।

টি-২০ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। একই গ্রুপে আছে বাংলাদেশও। আগামী ৮ জুন শ্রীলংকা ও ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এছাড়া, ১০ জুন দক্ষিণ আফ্রিকার ও ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের বাকী ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.