• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

টিকল না ইসরাইলের আপত্তি, ফিলিস্তিনকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের স্বীকৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৮ ২০২৪, ২১:৪৭ অপরাহ্ণ
অ- অ+
টিকল না ইসরাইলের আপত্তি, ফিলিস্তিনকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের স্বীকৃতি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আয়ারল্যান্ড: স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা আসে গেল সপ্তাহেই। ইউরোপের এ তিন দেশের এমন ঘোষণায় ক্ষুব্ধ হয় ইসরাইল, জানায় আপত্তি। কিন্তু, সেই আপত্তি টেকেনি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিন দেশই। খবর টাইমস অব ইসরাইলের।

মঙ্গলবার (২৮ মে) তালিকার সর্বশেষ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। এর পূর্কে, একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে।

আইরিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার (২৮ মে) সকালে মন্ত্রিসভার বৈঠকে এ স্বীকৃতির অনুমোদন দেয়া হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লাহর মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা সম্মত হয়েছে।’

রামাল্লাহ’য় আয়ারল্যান্ডের একটি পূর্ণ দূতাবাসের পাশাপাশি ফিলিস্তিনে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূতও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ‘এ পদক্ষেপ শান্তির আশা বাঁচিয়ে রাখার জন্য।’

বিবৃতিতে তিনি বলেছেন, ‘আয়ারল্যান্ডের এ সিদ্ধান্ত আশা বাঁচিয়ে রাখার জন্য এবং এটা বিশ্বাস করা যে, ইসরাইল ও ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকার একমাত্র উপায় হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান।’

আইরিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি ফের ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানাচ্ছি, পৃথিবীর কথা শুনতে ও গাজায় আমরা যে মানবিক বিপর্যয় দেখছি, তা বন্ধ করতে।’

এর পূর্বে, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। মঙ্গলবার (২৮ মে) দুই দেশের পক্ষ থেকেই এ ঘোষণা আসে বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা ও ফ্রান্স টোয়েন্টি ফোর।

‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ ও শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন। স্বীকৃতির ঘোষণায় এ কথাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিসভার বৈঠকের পূর্বে টেলিভিশন ভাষণে এ কথা বলেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা অনুমোদন পেল।

সানচেজ বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যার একমাত্র উদ্দেশ্য ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জন।’

তিনি আরো বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায়বিচারের ব্যাপার নয়… আমরা সকলে যদি শান্তি অর্জন করতে চাই, তাহলে এটি এখন অপরিহার্য।’

এ পদক্ষেপ ‘কারো বিরুদ্ধে নয়, অন্তত ইসরাইলের বিরুদ্ধে নয়’ বলেও মন্তব্য করেন স্পেনের প্রধানমন্ত্রী।

তার মতে, এটি (ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি) সমাধানের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায়, যা শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য উপায় হিসেবে আমরা সকলে স্বীকার করি। এর মাধ্যমে শান্তি ও নিরাপত্তায় ইসরাইলের সাথে সহাবস্থান থাকবে ফিলিস্তিন রাষ্ট্রেরও।

স্পেনের এ ঘোষণার কিছুক্ষণ পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা আসে নরওয়ের পক্ষ থেকেও। পরে একই ঘোষণা দেয় আয়ারল্যান্ড।

গেল সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে- এ তিন দেশের প্রধানমন্ত্রীর সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে তাদের পরিকল্পনার ব্যাপারটি সামনে আসে।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.