• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে প্রথম চট্টগ্রাম জেলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৮ ২০২৪, ২১:৩২ অপরাহ্ণ
অ- অ+
সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে প্রথম চট্টগ্রাম জেলা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: সর্বজনীন পেনশন স্কিমে দেশের প্রথম জেলা হিসেবে ৫০ হাজার রেজিস্ট্রেশনের মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা। সোমবার (২৭ মে) রাত দশটা পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী, পুরো দেশে এখন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছে প্রায় দুই লাখ ৫২ হাজার গ্রাহক, যার প্রায় ২০ শতাংশই চট্টগ্রাম জেলা থেকে। এ পর্যন্ত পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন এ জেলার বাসিন্দারা।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার (২৭ মে) রাত দশটা পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে সর্বজনীন পেনশন স্কিমে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাউজান উপজেলাতে আট হাজার ৬৪৭টি, সীতাকুণ্ড উপজেলাতে পাঁচ হাজার ৬২০টি, বাঁশখালী উপজেলাতে চার হাজার ৬০২টি, কর্ণফুলী উপজেলাতে তিন হাজার ২৩৩টি ও চন্দনাইশ উপজেলাতে তিন হাজার ২১৪টি রেজিস্ট্রেশন হয়েছে।

সরকারের এ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিভিন্ন পেশাজীবী, প্রবাসী ও সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে দেশের বৃহত্তম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ তাদের সব কর্মকর্তা-কর্মচারীকে পেনশন স্কিমে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। শনিবার (২৫ মে) সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্টে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন এবং কেএসআরএমের যৌথ উদ্যোগে।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্য কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। কোম্পানির করপোরেট সোশাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা-কর্মকারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ।’

চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম; যা বৃদ্ধ বয়সে সবার অবলম্বন হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানকার মানুষ এ ধরনের স্কিমে অংশ নিতে ব্যাপক আগ্রহী। জুলাই মাসের মধ্যে এত লাখ রেজিস্ট্রেশনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।’

চলমান কার্যক্রমের ধারা সমান গতিতে বজায় রাখতে তিনি সচেষ্ট জানিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষিতে সর্বজনীন পেনশন স্কিমের মত উদ্যোগের সাফল্য সম্ভাবনা বিপুল, ৫০ হাজার মাইলফলক অর্জন সেই পথকে আরো সুগম করেছে। আশা করি, জেলা প্রশাসনের চেষ্টায় ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আরো বহু দূর যাব।’

দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে জাতীয় সংসদ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাশ হয় এবং ২০২৩ সালে ৩১ জানুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.