• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৪ ২০২৪, ১৪:০৬ অপরাহ্ণ
অ- অ+
জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন আহমেদের বোলিং নৈপুন্যের পর অভিষিক্ত তানজিদ হাসানের অনবদ্য হাফ-সেঞ্চুরির সুবাদে সহজ জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ আট উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। বল হাতে তাসকিন ও সাইফুদ্দিন তিনটি করে উইকেট নেন। ব্যাট হাতে আটটি চার ও দুইটি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৭ রান করেন তানজিদ।

চট্টগ্রাম সিটির জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার মাহেদি হাসান। রানের খাতা খোলার পূর্বেই ক্রেইগ আরভিনকে বোল্ড করেন মাহেদি। আরভিন ফেরার পর পেসার শরিফুল ইসলামের করা তৃতীয় ওভারের প্রথম তিন বলে চার মারেন তিন নম্বরে নামা ব্রায়ান বেনেট। ওপেনার জয়লর্ড গাম্বিকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন বেনেট। ২২ বলে ২৮ রান যোগ করে উইকেটে সেট হয়ে যান গাম্বি-বেনেট জুটি। এ অবস্থায় পঞ্চম ওভারে প্রথম বারের মত আক্রমণে এসেই উইকেট তুলে নেন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মোহাম্মদ সাইফুদ্দিন। চারটি চারে ১৪ বলে ১৭ রান করা গাম্বিকে শিকার করেন তিনি। গাম্বির আউটের পর ষষ্ঠ ওভারে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে। মাহেদির করা প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদের থ্রোতে রান আউট হন ১৫ বলে তিনটি চারে ১৬ রান করা বেনেট। বেনেটের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। মাহেদির বলে প্যাডল সুইপ করতে গিয়ে স্লিপে লিটনকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন রাজা। এতে পাওয়ার প্লেতে ৩৮ রানে চার উইকেট হারায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ ওভারের মত সপ্তম ওভারেরও প্রথম দুই বলে উইকেট হারায় জিম্বাবুয়ে। পেসার তাসকিন আহমেদের প্রথম বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সিন উইলিয়ামস। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন রায়ান বার্লও। পরপর দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। কিন্তু, পরের ডেলিভারি তাসকিনকে হতাশ করেন লুক জঙ্গি। তবে, পরের ওভারে জঙ্গিকে বিদায় করেন সাইফুদ্দিন। লং অনে তওহিদ হৃদয়কে ক্যাচ দেন দুই রান করা জঙ্গি। অষ্টম ওভারে ৪১ রানে সাত উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।

কিন্তু, অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ক্লাইভ মানদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা। ১২তম ওভারে স্পিনার রিশাদের বলে লং অফে মাসাকাদজার ক্যাচ ফেলেন মাহমুদুল্লাহ। তিন রানে জীবন পেয়ে মানদান্দেকে নিয়ে ১৮তম ওভারে জিম্বাবুয়ের রান ১০০তে নেন মাসাকাদজা। ১৯তম ওভারে মানদান্দেকে বোল্ড করে জুটি ভাঙ্গেন তাসকিন। আউট হওয়ার আগে ছয়টি চারে ৩৯ বলে ৪৩ রান করেন মানন্দান্দে। অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান যোগ করেন মানদান্দে ও মাসাকাদজা। টি-২০ ভার্সনে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ রানের জুটি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইনিংসের শেষ বলে রান আউট হন দুইটি করে চার-ছক্কায় ৩৮ বলে ৩৪ রান করা মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে তাসকিন ১৪ ও সাইফুদ্দিন ১৫ রানে তিনটি করে উইকেট নেন। ১৬ রানে দুই উইকেট শিকার করেন মাহেদি।

১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে ধাক্কা খায় বাংলাদেশ। পেসার মুজারাবানির দ্বিতীয় ডেলিভারি ওপেনার লিটন দাসের (১)ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে স্টাম্প উপড়ে ফেলে। লিটনের বিদায়ে জুটি বাঁধেন অভিষিক্ত তানজিদ হাসান ও অধিনায়ক শান্ত। তিন ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ২৫ মিনিট পর খেলা শুরু হলে চতুর্থ ওভারে দুই বার জীবন পান তানজিদ। তখন শান্ত ৩ ও ৪ রানে ছিলেন তানজিদ।
এরপর সাত দশমিক দুই ওভারের পর ফের বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তী ফের খেলা শুরু হলে দশম ওভারে ছক্কা মারতে গিয়ে উইলিয়ামসকে ক্যাচ দেন একটি চারে ২৪ বলে ২১ রান করা শান্ত। ৪৮ বলে ৫২ রান যোগ করেন করেন শান্ত-তানজিদ। অধিনায়ককে হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে মারমুখী হয়ে উঠেন তানজিদ। ৩৬ বলে অভিষেক টি-টোয়েন্টিতেই হাফ-সেঞ্চুরি তুলে নেন দেশের হয়ে ১৫টি ওয়ানডে খেলা তানজিদ।
হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৬ রানে তৃতীয় বারের মত জীবন পান তানজিদ। এরপর ১৫ দশমিক দুই ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তানজিদ ও হৃদয়। আটটি চার ও দুইটি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৭ রান করেন তানজিদ। পাঁটি চার ও একটি ছক্কায় ১৮ বলে ঝড়ো ৩৩ রান করেন হৃদয়।

একই ভেন্যুতে আগামী ৫ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ShareTweetShare

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
অর্থনীতি

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান
অর্থনীতি

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
জাতীয়

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন
শিক্ষা

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়
অর্থনীতি

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমাল/চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি, বিমানবন্দর বন্ধ থাকবে আট ঘণ্টা

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

ইউএসটিসিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

বহিঃনোঙ্গরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও স্পিডবোট নিয়ে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

আজ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয় : সাঈদ আল নোমান

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ফের বাড়ানো এলপিজির মূল্য

আরও বাড়ল এলপি গ্যাসের দাম

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

সেবা সংস্থার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

১০০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি আনল রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.