• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আনোয়ারা থেকে চুরি, পটিয়া থেকে উদ্ধার, কর্ণফুলী থেকে গ্রেফতার

এক অটোরিকশা ও চোর চক্রের পাঁচ সদস্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫ ২০২৪, ১৮:৩৫ অপরাহ্ণ
অ- অ+
আনোয়ারা থেকে চুরি, পটিয়া থেকে উদ্ধার, কর্ণফুলী থেকে গ্রেফতার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: মসজিদের পাশে নিজের ৯০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি রেখে এশারের নামাজে গিয়েছিলেন চালক। কিন্তু, নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি আর নেই। বহু খোঁজাখুঁজির পর বুঝতে পারলেন, তার শেষ সম্পদটি চুরি হয়ে গেছে। এরপর সাত দিন ডুকরে কাঁদলেন। অবশেষে চালকের কান্না থামিয়ে হাসি ফোটালেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এমনই ঘটনার শিকার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী ফজর রহমান বাড়ীর আবদুস ছোবহানের ছেলে অটোরিকশা চালক মো. নাছির উদ্দিন (৫০)।

সোমবার (২২ এপ্রিল) রাতে টানা নয় ঘন্টার অভিযানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহার বিভিন্ন এলাকা থেকে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করে পিবিআই মেট্টো।

গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর পরিদর্শক মর্জিনা আক্তার।

একই ব্যাপারে ঘটনার জুরিডেকশন অঞ্চল মতে আনোয়ারা থানায় মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ।

গ্রেফতারকৃতরা হলেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা নাল গণির বাড়ীর (দুই নম্বর ওয়ার্ড) মৃত আব্দুল মোনাফের ছেলে মো. রুবেল প্রকাশ সিএনজির ড্রাইভার রুবেল (২৫), একই এলাকার রহমান হাজী বাড়ীর মো. আমানের ছেলে মেহেদী হাসান প্রকাশ রিফাত (১৯), মাদ্রাসা পাড়ার নুরুচ্ছাফার বিল্ডিংয়ের ভাড়াটিয়া দিলীপ দাশের ছেলে বিশাল দাশ (১৯), খোয়াজনগর গ্রামের (চার নম্বর ওয়ার্ড) রমিজের বাড়ীর কালা মিয়ার ছেলে আরিফ (২৫) ও শিকলবাহা ইউনিয়নের (তিন নম্বর ওয়ার্ড) এখলাস মিয়ার বাড়ীর মৃত নাছির আহাম্মদের ছেলে মো. আলমগীর (২৮)।

এরমধ্যে পিবিআই পুলিশের অভিযানের সংবাদ পেয়ে পলাতক রয়েছে চরপাথরঘাটার মো. মুরাদ (২০) ও খোয়াজনগরের ছাবের আহম্মদ (৩৮)।

ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল নয়টায় অটোরিক্সাটি নিয়ে জীবিকার আশায় নিজ বাড়ী থেকে বের হন আনোয়ারার মো. নাছির উদ্দিন। রাত আটটার সময় মসজিদে এশার নামাজের আযান দিলে চালক বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া শাহ আকবরী জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশের রাস্তার উপর তার সবুজ রংয়ের ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সাটি রেখে নামাজ আদায় করতে যায়। একটু পরে এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন অটোরিকশাটি নেই। বহু খুঁজাখুঁজি করেও না পেয়ে কাঁদতে থাকেন চালক। কারণ, ততক্ষণে তিনি বুঝে গেছেন একমাত্র সম্বল রিকশাটি হাতছাড়া হয়ে গেছে। এর প্রায় সাত দিন পর সোমবার (২২ এপ্রিল) স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য মো. শাহনুর উদ্দিনের মাধ্যমে জানতে পারেন, পিবিআই পুলিশ চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা থেকে কয়েকজন অটোরিকশা চোরকে আটক করেন। এরপর তাদের স্বীকারোক্তি মতে, পটিয়া পৌরসভার (পাঁচ নম্বর ওয়ার্ড) কালু ফকির দোকান এলাকার জনতা পার্কিং নামের অটোরিকশার গ্যারেজ থেকে চুরি যাওয়া রিকশাটি উদ্ধার করেন।

এমনকি পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা আনোয়ারা থেকে চুরি করে পটিয়া বিক্রি করার কথা স্বীকার করেন।

এ ঘটনায় পরস্পর যোগসাজশে চুরি করে চোরাই পণ্য নিজ হেফাজতে রাখার অপরাধে
সাত জনকে আসামি করে মামলা করেন অটোরিকশার মালিক মো. নাছির উদ্দিন।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘পিবিআই পুলিশ পাঁচ অটোরিকশা চোরকে গ্রেফতার করে থানায় পাঠিয়েছেন। এদের বেশির ভাগ কর্ণফুলীর। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.