• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ফিরিঙ্গিবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা চট্টগ্রাম জেলা প্রশাসনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৪, ২০:৫৬ অপরাহ্ণ
অ- অ+
ফিরিঙ্গিবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা চট্টগ্রাম জেলা প্রশাসনের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাাম: সিটির ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের টেকপাড়া ও ইয়াকুব নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ দুই হাজার টাকা ও ২০ কেজি চাল দেন।

অগ্নিকান্ডের ঘটনায় বই পুড়ে যাওয়ার আকুতি শুনে একজন এইচএসসি পরীক্ষার্থীর (মহিলা) হাতে এক সেট নতুন বই ও নগদ দশ হাজার টাকা তুলে দেন জেলার প্রশাসক।

অগ্নিকান্ডের ঘটনায় অসুস্থ মেয়ে অর্পিতা দাশের অস্ত্রোপচারের জন্য রাখা ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে-মা সুগন্ধা দাশের এমন আকুতি শুনে ছুটে যান আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় মেয়ে অর্পিতার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সুগন্ধা দাশের হাতে তুলে দেন তিনি। একইসঙ্গে তিনি অর্পিতার চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন।

অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলার প্রশাসক বলেন, ‘বন্দর হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে অস্ত্রোপচারের জন্য বহু কষ্টে ৫০ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন মা সুগন্ধা দাশ। কিন্তু, আগুনে সে টাকাটা পুড়ে যায়। আমরা সংবাদ মাধ্যমে সংবাদ দেখার পর এ মাকে মেয়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছি। পাশাপাশি, আমি বন্দর হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে কথা বলব, যাতে কম খরচে কিভাবে অর্পিতার চিকিৎসার ব্যবস্থা করা যায়।’

৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী ও জেলার প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান স্বামী হারা সুগন্ধা দাশ।

জেলার প্রশাসক আরো বলেন, ‘যেসব শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, সেটি আমরা দেখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিয়ে যাচ্ছি। যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘর নির্মাণে আমরা সহযোগিতা করব। মানুষ মানুষের জন্য। এ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা অনেকে এগিয়ে এসেছেন। তাদের আন্তরিক ধন্যবাদ।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোরশেদ খান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ বেবী এ সময় উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.