• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

সিএসইতে ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২ ২০২৪, ২২:১৩ অপরাহ্ণ
অ- অ+
সিএসইতে ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা নিতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থীর একটি দল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সিটির আগ্রাবাদস্থ কার্যালয়ে তাদের শিক্ষা সফর সম্পন্ন করেছে। বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে।

অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, হেড অফ সারভিলেন্স এন্ড মার্কেট আপারেশনস নাহিদুল ইসলাম খান, হেড অফ ইন্সপেকসন এন্ড এনফোর্সমেন্ট আরিফ আহমেদ এবং হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মেদ বারকাত শফি উপস্থিত ছিলেন। অধিবেশন পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। উপস্থিত ছিলেন ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর এ কাইয়ুম চৌধুরী।

মোহাম্মদ মাহাদী হাসান বলেন, ‘পুঁজিবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী হবে আজকের শিক্ষার্থীরা। তাই, শিক্ষাকালীন থেকেই পুঁজিবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা ও গবেষণা করা প্রয়োজন। শিক্ষার্থীদেরকে এখন থেকেই পুঁজিবাজার ও এর কার্যক্রম বিষয়ে জ্ঞান অর্জনে সময় দিতে হবে। শিক্ষা শেষে শিখব, জানব- এ ভাবনা থেকে বের হয়ে আসতে হবে ও ভবিষ্যৎ ইনভেস্টর বা কর্ণধার হওয়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।’

তিনি অবহিত করেন যে, পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অন্বেষণের জন্য সিএসইতে তাদের দ্বার সব সময় খোলা।

এ কাইয়ুম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেটে, ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটি শক্তিশালী মার্কেট; যা যদিও খুব ধীরে এগিয়ে যাছে। কিন্তু, পদক্ষেপগুলো যথেষ্ট গুরুত্ববহ ও দীর্ঘ মেয়াদী । বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারের অবস্থানের পেছনে সিএসই সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যার সাম্প্রতিক একটি উদাহরণ হল কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠার উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যারা সামনে পুঁজিবাজারে অংশ নিতে ইচ্ছুক, আজকের এ শিক্ষা সফরই হতে পারে তাদের প্রথম পদক্ষেপ।’

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত ও অদূর ভবিষ্যতে নতুন চালুকৃত প্রোডাক্ট বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও, আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ও পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে সুরক্ষার জন্য তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে এম সাদেক আহমেদ তার উপস্থাপনা দেন। এরপর সিআরও এবং অন্যান্য উপস্থিত বিভাগীয় প্রধানরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই সহমত পোষণ করেন যে, বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও বিনিয়োগকারীদের জন্য এ ধরনের শিক্ষা কার্যক্রম অনুষ্ঠান পুনঃ পুনঃ অনুষ্ঠিত হওয়া প্রয়োজন; যা আমাদের পুঁজিবাজারকে আরো বেগবান করবে।

ShareTweetShare

আরও পড়ুন

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা
অর্থনীতি

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ
অর্থনীতি

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.