• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে চকরিয়া-চট্টগ্রাম রুটেও চলবে ট্রেন

মো. সাহাব উদ্দিন

প্রকাশিত: জুন ১১ ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে চকরিয়া-চট্টগ্রাম রুটেও চলবে ট্রেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন তৈরি হওয়ার পর চকরিয়া-চট্টগ্রাম রুটেও চলবে ট্রেন। দেড় ঘন্টায় চট্টগ্রাম থেকে চকরিয়া এবং দুই ঘন্টায় চট্টগ্রাম- কক্সবাজার যেতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। একই সাথে চট্টগ্রাম-দোহাজারী রুটে লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলেও জানা গেছে।

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী বছরের(২০২৩ সালের) শেষের দিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হলে পর্যটন নগরী কক্সবাজারের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামেরও যোগাযোগ এবং পর্যটন খাতে আমূল পরিবর্তন আসবে। সড়ক পথে এখন কক্সবাজার যেতে যেখানে সাড়ে ৫ থেকে ৬ ঘন্টা লাগে সেখানে ট্রেনে যেতে লাগবে মাত্র ২ঘন্টা। বাংলাদেশ রেলওয়ের প্রতিটি ট্রেন এখন প্রতি মিনিটে ১কিলোমিটার চলে। কক্সবাজার নতুন রুট হিসেবে একটু বাড়তি স্পীডে চলবে। দোহাজারী থেকে কক্সবাজার ১০০ কিলোমিটার। অপরদিকে কদমতলী থেকে দোহাজারী ৪৫ কিলোমিটার। এই রুটে ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চললে দুই ঘন্টার বেশি লাগবেনা বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এই ব্যাপারে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের কাজ শেষ হলে আমরা চকরিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি ট্রেন দেবো। তখন চকরিয়ার লোকজন দিনে চাকরি করে দিনে চলে যেতে পারবে। আর শহরে থাকতে হবেনা। এক ঘন্টায় চকরিয়া থেকে চট্টগ্রাম আসতে পারবে। যদি একটু বেশিও লাগে সবোর্চ্চ ৯০ মিনিট পর্যন্ত লাগতে পারে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগকে ২ ঘন্টা মাত্র। এখন আমাদের ১মিনিটে ১ কিলোমিটার চলে। চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেল লাইন এই রুটে একটু বেশি চলবে। ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চলছে সবোর্চ্চ ২ঘন্টা লাগবে। চকরিয়া থেকে যদি সকাল ৭টায় ট্রেনে উঠে কদমতলী ৯টায় নেমে গেলেও অফিস করতে পারবে। বিকাল ৫টা বা সাড়ে ৫টায় কদমতলী থেকে ট্রেনে উঠলে ৭টা বা সাড়ে ৭টায় চকরিয়া পৌঁছে যাবে। কথা প্রসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের সর্বশেষ বাস্তব অবস্থা সম্পর্কে জানতে চাইলে সহকারী প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের এখন ৫৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

আগামী বছরের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হবে এবং কক্সবাজার রুটে ট্রেন চলার ব্যাপারে আমারা আশাবাদী। যদি কোন কারনে না হয় তাহলে ২/৩ মাস হয়তো একটু এদিক-ওদিক হতে পারে। করোনাকালীন সময়ে কাজের কোন সমস্যা হচ্ছেনা। কারনে গ্রুপ ভিত্তিক কাজ চলছে। শ্রমিকরা কোথাও যায়নি। কাজ শেষ করে ঐখানেই থাকেন। কক্সবাজার সাইটে ব্রিজ-কালভার্ড ৮৫ থেকে ৮৬ শতাংশ শেষ হয়েছে। চট্টগ্রামের দিকে ৬৫ শতাংশ শেষ হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ
চট্টগ্রাম

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী এক লাখ ছয় হাজার ৩৪
চট্টগ্রাম

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর
চট্টগ্রাম

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

১৬ জেলায় বন্যার শঙ্কা
জাতীয়

১৬ জেলায় বন্যার শঙ্কা

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান
চট্টগ্রাম

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী এক লাখ ছয় হাজার ৩৪

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

ফুটবলকে এগিয়ে নিতে জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.