• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো জঙ্গি হয় না: তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২০ ২০২১, ১৬:১৬ অপরাহ্ণ
অ- অ+
ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো জঙ্গি হয় না: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামের মূল মর্মবাণী মানুষের মধ্যে ভাতৃত্ব স্থাপন করা। ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো জঙ্গি হয় না।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবী ও শান্তি মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো হানাহানিতে লিপ্ত হয় না। ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো অন্য ধর্মের মানুষের ওপর আক্রমণ করে না।

তিনি বলেন, রাসুল (সা.) সালাম কখনো অন্য কারোর ওপর আক্রমণ করার শিক্ষা দেয় নাই। আজকে ইসলামের মূল মর্মবাণী থেকে সরে গিয়ে অনেকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, আমাদের তরুণদের বিপদগামী করে।

অনেকে ওলি-আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে। আমাদের ভারতীয় উপমহাদেশে কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আমাদের বাংলাদেশে ওলি-আম্বিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তারা মানুষকে বুঝিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছে।

বাংলাদেশের ধর্ম প্রচারের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, যারা ইসলামের কথা বলে হানাহানিতে লিপ্ত হয় তারা ফেৎনা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে অন্য ধর্মালম্বীদের ওপর আক্রমণ করে তারাও ফেৎনা সৃষ্টিকারী। আজকে আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা একজন ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ নারী।

তার পূর্বপুরুষ, বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ইরাক থেকে এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। যেইভাবে আনজুমানে রহমানিয়া মাইজভাণ্ডারী সাইফুদ্দীন আহমেদ আল হাসানী সাবের পূর্বপুরুষরা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন। বিভিন্ন অলি আম্বিয়ারা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা সঠিক নয়।

তিনি বলেন, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের মাধ্যমে। আমাদের এই দেশ সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানের সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা লড়াই করেছেন। আমাদের এই দেশ সবার।

হাছান মাহমুদ বলেন, এই দেশ যেমন মুসলমানের, তেমনি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার। আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এ দেশে বসবাস করছি। আজকে যারা বিভ্রান্তি ছড়িয়ে হামলা পরিচালনা করছে তারা ইসলামের মূল মর্মবাণী ধারণ করে না। তারা আসলে ইসলামের কথা বলে হামলা পরিচালনা করে আমাদের পবিত্র ধর্মকে কালিমালিপ্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমগ্র পৃথিবীতে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে জানিয়ে তিনি বলেন, নানা জায়গায় মুসলমানদের ওপর হামলা পরিচালনা হচ্ছে। ফিলিস্তিনে অধিকারের জন্য ঢিল ছুড়লে তাদের ওপর বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। তাই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

আজকে আরব বিশ্ব এক থাকলে ইসরাইল এই সাহস পেতো না। আরব বিশ্বের ঐক্য মুসলিম উম্মাহর ঐক্য। মিয়ানমার থেকে ১২ লাখ মুসলমানকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, যেভাবে জবাই করা হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, এরপর ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) অনেকদিন সময় লেগেছে একটি বৈঠক করতে। এটি মুসলিম উম্মাহর জন্য বড় লজ্জার বলে আমি মনে করি। পরে আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি বৈঠক হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে।

‘তাই আমি বলবো, আসুন নবীজির (সা.) দেখানো পথে চলি। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি। ধর্মকে ব্যবহার না করার জন্য সবাইকে বিনিত অনুরোধ জানাবো। নিজেদের ঐক-সংহতির মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য কাজ করতে হবে।

মিয়ানমারের বিতাড়িত মুসলমানের জন্য আমাদের কাজ করতে হবে। পৃথিবীর অন্য জায়গায় যেখানে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করবো তাদের শান্তি কামনায়।’

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.