চট্টগ্রাম : নারীর প্রতি সহিংসতাকে সম্মিলিত কণ্ঠে ‘না’ বলার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকখানা কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
‘আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস’ ২০২৬ উপলক্ষে “নারীর প্রতি সহিংসতা রোধ করি, মানবাধিকার ও মর্যাদার সমাজ গড়ি” শীর্ষক এই সভার আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ।
সংগঠনের উপদেষ্টা হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজী মউদুদ এবং ‘অপরাজেয়-বাংলাদেশ’-এর চট্টগ্রাম জোনের প্রধান জিনাত আরা বেগম।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি চন্দন দাশ, উত্তর জেলার আহ্বায়ক ওসমান গনি মজুমদার, দক্ষিণ জেলার সভাপতি মিনহাজুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সেলিম নূর, সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী, সদস্য উম্মে হাবিবা।
সভায় বক্তারা নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক বিভুতি শীল, যুগ্ম সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসান, এমজে জাকারিয়া, রুপন মহাজন, মো. ইমরান, আনিচুল রহমান ফাহিম, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, পারভিন চৌধুরী, সমীরন পাল প্রমুখ।
















